এক্সপ্লোর

Kolkata Metro: ব্যস্ততম এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন-চাঁদনী চক, উঠে এল বিভিন্ন মেট্রো স্টেশনের নিরাপত্তার ফস্কা গেরোর ছবি !

Dakshineswar Metro Murder Case Kolkata Metro Security Issue : স্ক্যান হচ্ছে কিনা নজর দেওয়ার নেই কেউ, কোথাও আবার ঠিকমতো কাজ করছে না মেটাল ডিটেক্টর, মেট্রোর বিভিন্ন স্টেশনগুলিতে চাঞ্চল্যকর ছবি !

ঐশী মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, কলকাতা : ব্যস্ততম এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন, বিভিন্ন মেট্রো স্টেশনের নিরাপত্তার ফস্কা গেরোর ছবি, এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এল এক্সক্লুসিভ স্টোরি। কোথাও স্ক্যান মেশিন আছে তো, নেই যাত্রীদের ব্যাগ ঠিকমতো স্ক্যান হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার কেউ। কোথাও আবার দেখা গেল ঠিকমতো কাজ করছে না মেটাল ডিটেক্টর। চাঁদনী চক, ময়দান মেট্রো স্টেশনে ধরা পড়ল এমনই চাঞ্চল্যকর ছবি। নিরাপত্তার গাফিলতির এই দায় কার? প্রশ্ন তুলছেন মেট্রো যাত্রীদের একাংশ।  

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির মধ্যেই সুখবর ! রাজ্যের ২৩ জেলায় হলুদ সতর্কতা, পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস..

বলু লাইনের পর পার্পল, অরেঞ্জ, ইয়লো কলকাতা মেট্রোর 'রং মিলান্তি' ছবিতে এবার লাগল রক্তের দাগ! মহানগরের অন্যতম লাইফলাইন, কলকাতা ও শহরতলির বাসিন্দার বড় ভরসা! আর সেই কলকাতা মেট্রোতেই ভরদুপুরে ঘটে গেল শিউরে ওঠার মতো কাণ্ড! দক্ষিণেশ্বর মেট্রো চত্বরের দোকান কর্মী বলেন, দোকানে ছিলাম, শুনছিলাম কে, কাকে মেরে দিয়েছে। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সকলের চোখের সামনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কুপিয়ে খুন করা হল সতেরো বছরের কিশোরকে! নিজেরই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রকে ছুরির এলোপাথাড়ি কোপে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল আরেক ছাত্রের বিরুদ্ধে।রক্তে লাল হয়ে উঠল ব্লু লাইনের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন।ভয়ঙ্কর এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গেল কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে।

দক্ষিণেশ্বর মেট্রো চত্বরের দোকান কর্মী বলেন, এত ভাল সেফটি জায়গায় এরকম ঘটনা ঘটে গেল! আমরা নিজেরাও আতঙ্কে রয়েছি। ' তাহলে কি, যে মেট্রো স্টেশনে নিরাপত্তার বজ্র আঁটুনি থাকার কথা, সেখানেই ফস্কা গেরো? এবিপি আনন্দর ক্যামেরায় উঠে এল এমনই নানা ছবি! মেট্রো যাত্রী হিমাংশু দে বলেন, কোনও সেফটি নেই। ভোজালি কেন আতঙ্কবাদী ঢুকলেও কেউ বুঝতে পারব না।' একই ছবি দেখা গেল তার আগের মেট্রো স্টেশন, চাঁদনী চকেও।
 
রবীন্দ্র সদন স্টেশনে গিয়ে তো চোখ কপালে ওঠার মতো দশা। স্টেশনে ঢোকার মুখে কোথায় নিরাপত্তারক্ষী? মেট্রো যাত্রী বহ্নিশিখা মজুমদার বলেন, মেট্রোর নিরাপত্তা আরও স্ট্রং হওয়া দরকার। একইভাবে ব্যাগ স্ক্যানার মেশিনের কাছেও মেট্রো কর্তৃপক্ষের তরফে কেউ নেই। মেট্রো যাত্রীদের মধ্যে অনেকেই ঢুকে যাচ্ছেন ব্যাগ স্ক্যান না করেই। মেট্রো যাত্রী সুজয় সাহা বলেন, 'এভাবেই চলে আসছে।' ময়দান মেট্রো স্টেশনেও নিরাপত্তার ফাঁকফোঁকর স্পষ্ট। কিন্তু মেট্রোয় নিরাপত্তার এমন ফাঁক কেন? এর দায় কি এড়াতে পারে মেট্রো কর্তৃপক্ষ কিংবা RPF? প্রশ্ন উঠেছে।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget