এক্সপ্লোর

Kolkata Metro Services: আজ থেকে শুরু হল কলকাতা মেট্রোর হলুদ-কমলা লাইনে যাত্রী পরিষেবা

Metro Services: নোয়াপাড়া এই মুহূর্তে এমন একটি স্টেশন হয়ে দাঁড়াচ্ছে যাকে জংশন স্টেশন বলা চলে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আজ থেকে শুরু হল কলকাতা মেট্রোর হলুদ-কমলা লাইনে যাত্রী পরিষেবা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জুড়ে গেল জয়হিন্দ বিমানবন্দর। ফলে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে, সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে। সময় লাগবে মাত্র ১০ মিনিট। অন্যদিকে, অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় হয়ে মেট্রো চলবে বেলেঘাটা পর্যন্ত। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো আগেই চলছিল। এবার বেলেঘাটা পর্যন্ত রুট সম্প্রসারণ হওয়ায় নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর ফাইভ। সময় লাগবে ২৩ মিনিট। এর আগে শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। আড়াই কিলোমিটার পথ মাত্র ৩ মিনিটে পার। কিন্তু প্রশ্ন হল এত বড় মেট্রো নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো? মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলোর দাবি, বিভিন্ন বিভাগে পর্যাপ্ত আধিকারিক ও কর্মীর অভাব রয়েছে। সব কিছু সামলে ঠিকঠাক পরিষেবা দেওয়াটাই এখন মেট্রোর কাছে নতুন চ্যালেঞ্জ। 

নোয়াপাড়া এই মুহূর্তে এমন একটি স্টেশন হয়ে দাঁড়াচ্ছে যাকে জংশন স্টেশন বলা চলে। তার কারণ এই মুহূর্তে একদিকে মেট্রো নোয়াপাড়া থেকে ব্রিজি বা শহিদ ক্ষুদিরামে যায়। অন্যদিকে, দক্ষিণেশ্বরের দিকেও এখান থেকে ট্রেন যায়। এবার নোয়াপাড়া থেকে যে নতুন লাইনের গত শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, তার জেরে এবার থেকে সরাসরি এয়ারপোর্ট অবধিও যাওয়া যাবে। এই নোয়াপাড়া-এয়ারপোর্টের মেট্রো পরিষেবা শুরু হল আজ থেকে। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া আসতে ২০ টাকা ভাড়া লাগবে। পরবর্তী সময়ে দমদম যেতে ৩০ টাকা খরচ হবে। ধর্মতলা পৌঁছাতে ৪০ টাকা লাগবে। 

গ্রিন লাইনও গত শুক্রবার জুড়ে গিয়েছে এবং পরিষেবাও শুরু হয়ে গিয়েছিল শুক্রবারই। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়ে যাওয়ার ফলে ধর্মতলা থেকেই একদিকে শিয়ালদা, একদিকে হাওড়া... স্টেশন বদল করেই যাওয়া যাবে। শিয়ালদা হোক বা হাওড়া ৫০ টাকা ভাড়া লাগছে। তবে এই মুহূর্তে মেট্রোর সর্বোচ্চ ভাড়া...যদি এয়ারপোর্ট থেকে কেউ যাতায়াত শুরু করেন, ধর্মতলায় গিয়ে গ্রিনলাইন হয়ে কেউ যদি সেক্টর ফাইভে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে তাঁকে সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা দিতে হচ্ছে।   

এদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখা গিয়েছে, প্রথম দিনই শুক্রবার সন্ধের পর চালু হয়েছে, শনিবার সবার কাজের দিন নয়, সবার অফিস থাকে না। তা সত্ত্বেও, একদিনে ইস্ট-ওয়েস্ট মেট্রো সমস্ত স্টেশন মিলিয়ে ২৫ লক্ষ টাকারও বেশি আয় করেছে। এখন দেখার, এই অরেঞ্জ ও ইয়েলো লাইনের ক্ষেত্রে পরিমাণটা কী দাঁড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget