এক্সপ্লোর

Molestation Allegation in Train : চলন্ত শান্তিপুর লোকালে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, প্রশ্নের মুখে যাত্রীসুরক্ষা

গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরলেন অভিযোগকারিণী। সেখানে দেখা যাচ্ছে, মহিলার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি। বলছেন যা টাকা আছে দিয়ে দিতে। তখনই মহিলা চিৎকার করে উঠছেন। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফের বড়সড় প্রশ্নের মুখে ট্রেনের (Train) যাত্রী সুরক্ষা। দমদমের কাছে চলন্ত ট্রেনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegation)। ঘটনাটি ঘটেছে চলন্ত ডাউন শান্তিপুর লোকালের (Shantipur Local) মধ্যে। গোটা ঘটনা ফেসবুক লাইভে (Facebook Live) তুলে ধরেন অভিযোগকারিণী। দমদম জিআরপিতে (Dumdum GRP) অভিযোগ, শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। সিসিটিভি (CCTV Camera) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা, জানাল রেল (Railways)।

অভিযোগকারিণীর দাবি, শুক্রবার সন্ধে ৬টা ৩৫ নাগাদ ফুলিয়া (Fulia) থেকে ডাউন শান্তিপুর লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল নিউ আলিপুর। মহিলার দাবি, সোদপুর পর্যন্ত মহিলা কামরায় লোকজন থাকলেও তারপরই খালি হতে শুরু করে কামরা। সাড়ে আটটার একটু আগে, ট্রেন যখন দমদমে ঢোকে, তখন মাঝেরহাটের একটি ট্রেনের ঘোষণা শুনে কামরা থেকে নামেন তিনি। এরপর ফের ডাউন শান্তিপুর লোকালেই উঠে পড়েন। মহিলার অভিযোগ, মিনিট খানেক পরে এই ব্যক্তি তাঁর সঙ্গে অভ্যবতা শুরু করেন। গায়ে হাত দেওয়া থেকে মারধর, অশালীন অঙ্গভঙ্গি বাদ যায়নি কিছুই। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরলেন অভিযোগকারিণী। সেখানে দেখা যাচ্ছে, মহিলার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি। বলছেন যা টাকা আছে দিয়ে দিতে। তখনই মহিলা চিৎকার করে উঠছেন। 

মহিলা কামরার মধ্যে এহেন ঘটনা প্রসঙ্গে রেল জানাচ্ছে,গোটা ঘটনাটি যেহেতু দমদম থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ঘটে। তাই শনিবার অভিযোগকারিণীকে দমদম জিআরপির তরফে ডেকে পাঠানো হয়। ঘটনায় জিআরপির তরফে জানানো হয়েছে, শ্লীলতাহানি ও মারধরের ধারায় মামলা রুজু হয়েছে। আদালতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। ফেসবুক লাইভের ফুটেজ ও স্টেশনের ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 

দেখুন ভিডিও- শান্তিপুর লোকালে শ্লীলতাহানি, ফেসবুক লাইভে ঘটনা তুলে ধরলেন অভিযোগকারিণী

গোটা ঘটনার খবর সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ট্রেনে যাত্রীসুরক্ষার দিকে বাড়তি জোর দেওয়ার পাশাপাশি দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget