এক্সপ্লোর

North 24 Parganas: রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি, মধ্যমগ্রামের বাদুতে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর মৃত্যু

Dengue Death: হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন রোগিণী। গতকাল হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি।

কলকাতা: এবার মধ্যমগ্রামের (Madhyamgram) বাদুতে ডেঙ্গি (Dengue) আক্রান্ত গৃহবধূর মৃত্যু। মৃতের নাম কাবেরী চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন বছর চল্লিশের গৃহবধূ। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। গতকাল দুপুরে মৃত্যু হয় মহিলার। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন রোগিণী। গতকাল হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 

সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা:  রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। চলতি বছরে আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পুর এলাকায় দেখা গেল অপরিচ্ছন্নতার ছবি। ৯ হাজার ৯৯৩, এটা চলতি বছরে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, তখন জেলার ২ পুরসভা এলাকায় ধরা পড়ল আবর্জনা ছবি। মধ্যমগ্রাম (Madhyamgram) পুর এলাকার রাস্তার দু’পাশে আবর্জনার স্তুপ। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুরসভার মাঝ বরাবর যাওয়া নোয়াই খালের জলে ভাসছে আবর্জনা। বাসিন্দাদের দাবি দুর্গন্ধে টেকা দায়। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পরিসংখ্যান বলছে, রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ এক সপ্তাহেই সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩ নভেম্বর পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। যেখানে, গত বছর সংখ্যাটা ছিল ৫৪। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুর এলাকায় ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গতবছর এই সংখ্যাটা ছিল ১০। তারপরেও এত উদাসীনতা? ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। রাজ্যের যে ১২টি পুরসভা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩টি পুরসভা। ব্যারাকপুরে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ২৮ জন। একসপ্তাহে আক্রান্ত বেড়েছে ৪০৮।দক্ষিণ দমদম পুরসভায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে ১৩২ জন। সেখানে মোট আক্রান্ত ৭৫৯জন। ডেঙ্গিতে উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটি পুর এলাকাতেও।

আরও পড়ুন: Kolkata Fire: মুরারিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget