এক্সপ্লোর

Kolkata Mysterious Death : মধ্য কলকাতার হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার, মৃত মা, আশঙ্কাজনক মেয়ে

Kolkata News: ডিপ্রেশনের জেরেই কি মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা ? জোরাল হয়েছে সেই প্রশ্ন। তবে বাকি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : কিড স্ট্রিটের হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার ঘিরে প্রবল চাঞ্চল্য। দু'জনকে উদ্ধার করে এসএসকেএমে (SSKM) হাসপাতালে নিয়ে গেলে মা-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। গতকাল মাঝরাতে হোটেল থেকে নিউ মার্কেট থানায় (New Market Police Station) খবর যায়।

পুলিশ গিয়ে মাস্টার কি দিয়ে হোটেলের ঘরের দরজা খুলে মা ও মেয়েকে উদ্ধার করে। পুলিশের দাবি, ঘর থেকে সুইসাইড নোট মিলেছে। মা ও মেয়ে দু’জনেই ডিপ্রেসনে ভুগছিলেন, অনুমান পুলিশের। ডিপ্রেশনের (Depression) জেরেই কি মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা ? জোরাল হয়েছে সেই প্রশ্ন। তবে বাকি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নিউ মার্কেট থানার তদন্তকারী পুলিশ অফিসাররা।

পুলিশের পক্ষে ইতিমধ্যে ওই মা ও মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। যে হোটেল থেকে তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়, সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলা শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। হোটেলের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হলেও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায় কি না, সেই দিকটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। 

কয়েক মাস আগেই যুবকের রক্তাক্ত দেহ (Blood Drenched Body) ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। ভোরের আলো ফোটার আগেই বিষ্ণুপুর থানার আমতলা অটো স্ট্যান্ডের পাশে দেহটি (Body Recovery) উদ্ধার হয়েছিল। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন হয়ে থাকতে পারেন যুবক। মৃতের নাম বিনোদ সাউ।

                                                                                                                                  

আরও পড়ুন- তুঙ্গে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি, জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget