এক্সপ্লোর

West Bengal Mountain Climbers: উৎকণ্ঠার প্রহর কাটল, একদিন পর হিমাচলে খোঁজ মিলল বাংলার চার পর্বতারোহীর

Kolkata News: গত ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা হন সাত জন পর্বতারোহী। গন্তব্য ছিল ৫ হাজার ৪৭০ মিটার উঁচু আলি রতনি (Ratni) টিব্বা।

হিন্দোল দে ও সমীরণ পাল, কলকাতা: উৎকণ্ঠার প্রহর কাটল অবশেষে। কান্না থামল পরিবারের লোকজনের। খোঁজ মিলল হিমাচলে ট্রেকিংয়ে (Himachal Trekking) যাওয়া বাংলার চার অভিযাত্রীর (West Bengal Mountain Climbers)। তাঁরা একটি ক্যাম্পে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পর্বত আরোহন সংস্থার গভর্নিং কাউন্সিল। আবহাওয়া ঠিক থাকলে চার জনকে মালানায় নিয়ে যাওয়া হবে (Kolkata News)।

বায়ুসেনার হেলিকপ্টাপ নামিয়ে উদ্ধার করা হল নিখোঁজ অভিযাত্রীদের

রুদ্ধশ্বাস ২৪ ঘণ্টার অপেক্ষার পর খোঁজ মিলল হিমাচলে ট্রেকিংয়ে যাওয়া বাংলার ওই চার অভিযাত্রীর। ভারতীয় পর্বত আরোহন সংস্থার গভর্নিং কাউন্সিলের সদস্য দেবরাজ দত্ত জানিয়েছেন, রবিবার সকালে ঘুমটা থেকে রওনা দেয় এয়ারফোর্সের হেলিকপ্টার। সঙ্গে ছিলেন অভিযাত্রী দলেরই এক সদস্য।  দীর্ঘ খোঁজাখুজির পর ক্যাম্প ওয়ানে খোঁজ মেলে ওই চার অভিযাত্রীর।  উদ্ধারকারী দলটি ওই চার জনকে বেস ক্যাম্পে নামিয়ে আনে। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা। আবহাওয়া ঠিক থাকলে মালানায় নিয়ে যাওয়া হবে তাঁদের। 

শৃঙ্গজয়ের পথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ

গত ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা হন সাত জন পর্বতারোহী। গন্তব্য ছিল ৫ হাজার ৪৭০ মিটার উঁচু আলি রতনি (Ratni) টিব্বা। গত ৫ সেপ্টেম্বর ৪ হাজার ৭০০ মিটার উচ্চতায় পৌঁছন তাঁরা।  সামিট ক্যাম্পে বিশ্রাম নিয়ে ৭ সেপ্টেম্বর ফের শুরু হয় শৃঙ্গ জয়ের যাত্রা। 

কিন্তু এর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিক, যাদবপুরের রিজেন্ট এস্টেটের বাসিন্দা দেবাশিস দাস, এনায়েতনগরের বাসিন্দা বিনয় দাস এবং উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা চিন্ময় মণ্ডলের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে উদ্ধারকার্যের নেতৃত্ব দেয় হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।  তাতেই সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

আরও পড়ুন: BJP Nabanna March: 'নবান্ন অভিযানে কেন যাব'! শেষলগ্নে বিরুদ্ধস্বর বিজেপি-র অন্দরে, মেজাজ হারালেন দিলীপ

নিখোঁজ হওয়ার খবর সামনে আসার পর এবিপি আনন্দের তরফে চিন্ময়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর ভাই হিরন্ময় মণ্ডল সেই সময় জানিয়েছিলেন যে, ১৬ সেপ্টেম্বর সকলের ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দাদা নিখোঁজ বলে খবর পান। তাতে বাড়ির লোকজন অস্থির হয়ে ওঠেন। কান্নাকাটি শুরু করে দেন তাঁদের মা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েও ফেলেন। তবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা।  এর পরই রবিবার চিন্ময় এবং তাঁর সঙ্গীদের খোঁজ মেলে।

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget