এক্সপ্লোর

KMC Budget Deficit: পূরণ হল না আয়ের লক্ষ্যমাত্রা, ফের কলকাতা পুরসভার বাজেটে ঘাটতি

Kolkata Municipal Corporation: প্রায় ৬৭০ কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে। 

অনির্বান বিশ্বাস, কলকাতা: ফের ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। প্রায় ৬৭০ কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে। অর্থাৎ গত বছর পুরসভার বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, তার চেয়ে ঢের কম টাকা ঢুকেছে পুরসভার কোষাগারে। (KMC Budget Deficit)

যত ভাবা হয়েছিল, তত আয় হল না কলকাতা পুরসভার

কলকাতা পুরসভায় বেশ কয়েক বছর ধরেই ঘাটতি বাজেট চলছে। শনিবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বাজেট পেশ করলে দেখা যায়, এবারও বাজেটে ১১২ কোটি টাকার ঘাটতি রয়েছে। আর একটি বিষয় চিন্তা বাড়িয়েছে সকলের, যা হল কলকাতা পুরসভার আয় কমে যাওয়া। বাজেটে যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, গত বছর প্রায় ৪৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল।(Kolkata Municipal Corporation)

কিন্তু এদিন বাজেট পেশ হতে দেখা যায়, আয়ের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বরং লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে। পুরসভার বাজেট নিয়ে এদিন সাংবাদিক বৈঠকও করেন মেয়র ফিরহাদ। তিনি জানান, বিজ্ঞাপন-সহ বেশ কিছু বিভাগ থেকে কম আয় হয়েছে। যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা পূরণ হয়নি। 

আরও পড়ুন: Mamata Banerjee On Section 144 : ১৪৪ ধারা নিয়ে একসময় সবচেয়ে বেশি সরব ছিলেন মমতা, বিরোধী নেত্রী হিসেবে কী বলেছিলেন তিনি?

তবে পুরসভার আয় কম হলেও নাগরিক পরিষেবায় কোনও কাটছাঁট হবে না বলে এদিন আশ্বাস দেন মেয়র ফিরহাদ। তিনি জানান, আয়ে ঘাটতি থাকলেও, নাগরিক পরিষেবায় কোনও খামতি থাকবে না। শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন ফিরহাদ। বাজেট পেশের জন্য আজ হাসপাতাল থেকে পুরসভায় আসেন তিনি। তার পর সাংবাদিক বৈঠকও করেন।

বাজেটে ঘাটতি থাকলেও, পরিষেবায় প্রভাব পড়বে না, আশ্বাস ফিরহাদের

গত দু'বছর ধরেই কলকাতা পুরসভা আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরসভার কাছ থেকে ১০০০ কোটি টাকারও বেশি পাওনা বাকি রয়েছে ঠিকাদারদের। শুধু তাই নয়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে পুরসর অবসরপ্রাপ্ত কর্মীরা অবসরকালীন প্রাপ্ত টাকাও এখনও পাননি বলে অভিযোগ রয়েছে। কিন্তু এই মুহূর্তে পুরসভার অর্থনৈতিক অবস্থা যা, আয়ের থেকে ব্যয় যেভাবে বেড়ে চলেছে, তাতে সেই টাকা কখন মেটানো হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget