এক্সপ্লোর

Dengue Update: ডেঙ্গিতে ঠেকাতে কড়া ব্যবস্থা! ন্যাশনাল লাইব্রেরি, কোল ইন্ডিয়াকে জরিমানা কলকাতা পুরসভার

নোটিস দেওয়া হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। ডেঙ্গি নিয়ে তৎপরতার দাবি ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের।

কলকাতা: ডেঙ্গি মোকাবিলায় আপসহীন কলকাতা পুরসভা। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ন্যাশনাল লাইব্রেরি ও কোল ইন্ডিয়া-কে জরিমানা করা হয়েছে। নোটিস দেওয়া হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। ডেঙ্গি নিয়ে তৎপরতার দাবি ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের। ডেপুটি মেয়রের দাবি, কলকাতার হাসপাতালে যে সমস্ত ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে, তারা সকলেই অন্য জেলার বাসিন্দা। কলকাতায় ডেঙ্গি আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি থেকে লার্ভা মিলেছে বলে দাবি ডেপুটি মেয়রের। রাজ্যে ফের ডেঙ্গির দাপট নিয়ে সচেতনতার অভাবকেই দায়ী করেছেন অতীন ঘোষ। 

রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি উদ্বেগ: ১২দিনে ৭ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। গতরাতে আবারও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী মহিলার। থাকতেন কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ড, ঠাকুরপুকুর এলাকায়। এই নিয়ে চলতি মাসেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হল। নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে চোখ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। শুক্রবার MR বাঙুর হাসপাতালে মৃত্য়ু হল ডেঙ্গি আক্রান্ত, বছর ৪৫-এর মহিলার। নাম, অণিমা সর্দার। ভাড়া থাকতেন কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডে। ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বিদ্য়াসাগর হাসপাতালে। বৃহস্পতিবার এম আর বাঙুরে রেফার করা হয়। ভর্তি ছিলেন সিসিইউয়ে। শুক্রবার সব শেষ। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।

ভয়ঙ্কর পরিস্থিতি কোন কোন এলাকায়? স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান বলছে, বেশ কিছু ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া হু হু করে বাড়ছে। তার মধ্য়ে রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাত, আমডাঙা, বসিরহাট স্বাস্থ্য় জেলার বাদুড়িয়া,হুগলির শ্রীরামপুর,নদিয়ার রানাঘাট ও মুর্শিদাবাদের একটি ব্লক। এ ছাড়াও, হাওড়া শহরে, উল্লেখযোগ্য়ভাবে ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্য়া বাড়ছে বলে স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্য়ান বলছে, এই সপ্তাহে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৬৭৫ জন। এর মধ্য়ে সবথেকে বেশি আক্রান্তের সংখ্য়া নদিয়ায়। সেখানে মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে।  রানাঘাট পুরসভার বিভিন্ন এলাকা এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি পরিস্থিতি অত্য়ন্ত উদ্বেগজনক। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন। এই তিন জেলাকে বিশেষভাবে সতর্ক করেছে স্বাস্থ্য় দফতর। এই পরিস্থিতিতে, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছে প্রশাসন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget