এক্সপ্লোর

Christmas 2022: কীভাবে তৈরি হচ্ছে কেক? নিউমার্কেটের বেকারিতে অভিযান চালাল কলকাতা পুরসভা

Christmas Cake Mixing: বড়দিন মানেই জমিয়ে ঠান্ডা, সান্টা ক্লজ আর তাঁর কাছ থেকে পাওয়া উপহার। বড়দিন মানেই, গরম পোশাকে আলো ঝলমলে রাতে আনন্দে মেতে ওঠা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বড়দিনের (Christmas 2022) আগে নিউমার্কেটের একাধিক বেকারিতে অভিযান চালাল কলকাতা পুরসভা (KMC)। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একাধিক কেক প্রস্তুতকারক সংস্থাকে সতর্ক করলেন পুরসভার কর্মী-আধিকারিকরা।

নিউমার্কেটের একাধিক বেকারিতে অভিযান: বড়দিন মানেই জমিয়ে ঠান্ডা, সান্টা ক্লজ আর তাঁর কাছ থেকে পাওয়া উপহার। বড়দিন মানেই, গরম পোশাকে আলো ঝলমলে রাতে আনন্দে মেতে ওঠা। আর যা ছাড়া বড়দিন অসম্পূর্ণ, তা হল কেক। কেক বলতেই, কলকাতায় যে জায়গার কথা সবার আগে মনে পড়ে, তা হল নিউ মার্কেট। কিন্তু সেখানে কী যথাযথ স্বাস্থ্য়বিধি মেনে কেক তৈরি করা হচ্ছে? তা দেখতে, একাধিক নামী-বেনামী বেকারি ও কেকের দোকানে অভিযান চালালেন পুরসভার কর্মী-আধিকারিকরা।                                                                                                              

কারও ব্য়বস্থাপনায় সন্তুষ্ট হলেন।কারও ব্য়বস্থাপনায় ত্রুটি দেখে সতর্ক করলেন। এদিন নিউ মার্কেটের ২টো নামী কেকের দোকানে গিয়ে ব্য়বস্থাপনা খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। আবার, বেশ কিছু বেকারির ব্য়বস্থাপনায় পরিচ্ছন্নতার অভাব দেখে সতর্ক করেন পুর আধিকারিকরা। কোথাও কর্মীদের মাথায় নেই টুপি। হাতে নেই গ্লাভস। কোথাও আবার দেখা গেল, কোম্পানির ফুড লাইসেন্সই নেই। সতর্ক করার পরও কাজ না হলে কড়া ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা।

আসছে বড়দিন৷ জমাটি শীত নেই তো কী! বড়দিনের উৎসব তো আছে৷ সেই সঙ্গে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর কেক। অন্যান্য বছরের মতো এবার আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট। এদিনই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন, শান্তি ও সম্প্রীতির। মুখ্যমন্ত্রী বলেন, “বিভাজন বিপজ্জনক,  একতাই শক্তি। দেশে ও বিশ্বে বজায় রাখতে হবে শান্তি সম্প্রীতি।’’ অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এদিন বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কেটে খাওয়ান সবাইকে।  শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ইতিবাচক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Awas Yojona: আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে বাঁকুড়া ও পুরুলিয়ায় জোড়া বিক্ষোভ

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget