এক্সপ্লোর

Taxi Mystery : রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোনে ফাঁকা ট্যাক্সি ঘিরে রহস্য !

রাস্তায় টহলদারি চলাকালীন দীর্ঘক্ষণ ফাঁকা ট্যাক্সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের

আবির দত্ত, আনন্দপুর : আনন্দপুরে রাজ্যপালের (Governor) অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্যাক্সি (Empty Taxi) ঘিরে রহস্য। নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। গত ডিসেম্বরে চুরি যায় ট্যাক্সিটি, দাবি মালিকের। তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কীভাবে আনন্দপুরে পৌঁছল, খতিয়ে দেখছে পুলিশ।

রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি !

নো পার্কিং জোনে রহস্যজনকভাবে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি ! ঢিল ছোড়া দূরত্বে রাজ্যপালের অনুষ্ঠানস্থল। সেই কারণে এলাকায় নজরদারি বাড়িয়েছিল পুলিশ ৷ রাস্তায় টহলদারি চলাকালীন দীর্ঘক্ষণ ফাঁকা ট্যাক্সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের ৷ নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য !

রাজ্যপালের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট। তিনি দেখেন খালি ট্যাক্সিটি। তিনি জানান, ট্যাক্সিটি দাঁড়িয়ে থাকায় সন্দেহ হয়। চালককে খুঁজে না পেয়ে নম্বরের সূত্র ধরে মালিকের ফোন নম্বর জোগাড় করে ফোন করি। পুলিশ সূত্রে খবর, ফাঁকা ট্যাক্সির নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করতে জানা যায়, গত ডিসেম্বরে তাঁর ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়৷ তিলজলা থানায় ট্যাক্সি চুরির অভিযোগও দায়ের করেন মালিক৷ প্রায় দু'মাস পর সেই ট্যাক্সিরই খোঁজ মিলল আনন্দপুর থানা এলাকা থেকে।

ট্যাক্সি মালিক (Taxi Owner) বলেন, ট্যাক্সি চুরি হয়ে গেছিল। তিলজলা থানায় অভিযোগ দায়েরের পরেও ট্যাক্সির খোঁজ মেলেনি ৷

কিন্তু, তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কীভাবে আনন্দপুরে পৌঁছল ? কে বা কারা, কী উদ্দেশ্যে ট্যাক্সিটিকে ওখানে রেখে গেল ?
জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷ উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷

সম্প্রতি রাজ্যপালের নিরাপত্তা বাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রক। জেড প্লাস নিরাপত্তা (Z+ Security) দেওয়া হয় রাজ্যপালকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Health Ministry) গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়, রাজ্যপালের জীবনের ঝুঁকি আছে। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই বাড়ানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) নিরাপত্তা। 

জগদীপ ধনকড়ের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। এরপর গত নভেম্বর মাসে রাজভবনে স্থায়ীভাবে আসেন কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস।

আরও পড়ুন ; 'দুর্নীতিতে দেখাতে হবে জিরো টলারেন্স', সুকান্তর সঙ্গে বৈঠকের পর কী বার্তা রাজ্যপালের ?

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget