এক্সপ্লোর

Kolkata Neurosciences Institute: অবস্থা সঙ্কটজনক ছিলই, বাঁচানো গেল না নিউরোসায়েন্সেস-এর রোগীকে, হাসপাতালে মৃত্যু

Kolkata News: শনিবার ঘড়ির কাঁটায় বেলা তখন সাড়ে ১১টা বাজে। আচমকা শোরগোল পড়ে যায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস চত্বরে। কার্নিশের উপর বসে থাকতে দেখা যায় এক রোগীকে।

কলকাতা: আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে (Kolkata Neurosciences Institute)। কিন্তু ২৪ ঘণ্টাও কাটল না। মৃত্যু হল মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর কার্নিশ থেকে পড়ে যাওয়া রোগী সুজিত অধিকারীর। চিকিত্‍সকরা জানিয়ছেন ঘটনার পর থেকে জ্ঞান আসেনি সুজিতের। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সুজিতের মৃত্যুর পর হাসপাতালে ফরেন্সিক বিশেষজ্ঞরা। শনিবারই মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস চথেকে ছাড়া পাওয়ার কথা ছিল ৩৩ বছরের সুজিতের।

বাঁচানো গেল না সুজিত অধিকারীকে

শনিবার ঘড়ির কাঁটায় বেলা তখন সাড়ে ১১টা বাজে। আচমকা শোরগোল পড়ে যায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস চত্বরে (Kolkata News)। হাসপাতালের রোগী থেকে পরিজন, পথচারী সকলের নজর ঘুরে যায় হাসপাতালের কার্নিশের দিকে। তার উপর বসে থাকতে দেখা যায় এক রোগীকে। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে হাসপাতালের নিচে ভিড় জমে যায়।

হাসপাতাল সূত্রে খবর, জানলা দিয়ে বেরিয়ে আট তলার কার্নিশে চলে যান ওই রোগী। নিচের দিকে তাকিয়ে তাঁকে হাত নাড়তেও দেখা যায়। নানারকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় সুজিত অধিকারী নামের ওই রোগীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা। ছিলেন হাসপাতালের কর্মীরাও।

কোনও রকমে ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চালানো হয়।  ইশারা করে সুজিতকে বুঝিয়ে নামানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। বরং সুজিত উপর থেকে পর পর কিছু জিনিস চাইতে শুরু করেন। তাঁর কাছে পৌঁছে দেওয়া হয় কোল্ড ড্রিঙ্ক, খাবার। স্কাই লিফট আনা হয়। তাতে নিরস্ত করা যায়নি তাঁকে। বরং এর পর তিনি আবার ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এর পরই কার্নিশ থেকে ঝুলে পড়েন তিনি। প্রায় লাফ দেওয়ার উপক্রম হয়। নিচে জাল আনার ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন: Kolkata Neurosciences Institute: একমাসও হয়নি মারা গিয়েছেন স্ত্রী, ছেলেকে দেখেও মন গলেনি, সুজিতের এমন পরিণতির কারণ ঠিক কী!

কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বরং কার্নিশ থেকে ঝুলে থাকা অবস্থায় হাত ফস্কে যায় সুজিতের। তাতেই সটান নিচে এসে পড়েন তিনি। তার পর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, অবস্থা সঙ্কটজনক। এপর পরই সন্ধেয় সুজিতের মৃত্যুর খবর আসে। 

পরিবার সূত্রে খবর, পরিবার বলতে বাড়িতে রয়েছেন সুজিতের ৮৭ বছরের ঠাকুমা, ৯ এবং ২.৫ বছরের দুই ছেলে। লোহার ছাঁটের ব্যবসা করতেন সুজিত। ২০-২৫ দিন আগে তাঁর স্ত্রী রিয়া অধিকারী মারা যান। মৃত্যুর মাস দুয়েক আগে কিডনির সমস্যা ধরা পড়ে তাঁর। স্ত্রীর চিকিৎসা করাতে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়ে যায় সুজিতের। ধারদেনা করে সেই টাকা জোগাড় করেছিলেন তিনি। তাতেও বাঁচাতে পারেননি স্ত্রীকে। 

আট তলার কার্নিশ থেকে পড়ে মৃত্যু

স্ত্রীর মৃত্যুর পর থেকেই সুজিত হতাশায় ডুবে যান বলে জানা গিয়েছে। মাঝে মাঝে খিঁচ ধরত বলেও জানা গিয়েছে। গত ২৩ জুন বাড়ির শৌচাগারে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞান হয়ে যান। তার পর মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এ আনা হয় (Kolkata News)। এ দিন কাণ্ড শুনে সুজিতের বড় ছেলেকে সঙ্গে নিয়ে কার্নিশের নিচে হাজির হন তাঁর ঠাকুমা, যাতে ছেলেকে দেখে মায়া হয়, কার্নিশ থেকে নেমে আসেন সুজিত। কিন্তু তাতেও মন পাল্টায়নি সুজিতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget