এক্সপ্লোর

KMC Councillors Oath Taking: 'কাজ শিখতে চাই', আচমকা মধুছন্দার কাছে হাজির সজল, তৃণমূলকে কটাক্ষ

KMC Councillors Oath Taking: বাম শিবিরের কাউন্সিলরদের পাশাপাশি তৃণমূল কাউন্সিলরদের সাহায্যও কি নেবেন তিনি? সজলের জবাব, “যাঁরা রুমালে মুড়ে টাকা নিয়েছেন, তাঁদের বাদ দিয়ে আর সবার থেকে শিখব।”

কলকাতা: পুরভোটের আগে জেলায় বাম-বিজেপি সখ্য নিয়ে নানা জল্পনা সামনে আসছিল। এ বার কলকাতা পুরসভার অন্দরে সেই ছবি ধরা পড়ল। সোমবার কলকাতা পুরসভায় শপথ (KMC Councillors Oath Taking) নেন ১৮ জন নবনির্বাচিত কাউন্সিলর। সেখানে দু’তরফের কাউন্সিলররাই পরস্পরের প্রতি সৌজন্য দেখান।

এর আগে, শুক্রবার কলকাতা পুরসভায় ১২৬ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ নেন। সোমবার শপথ নেন ১৮ জন। এর মধ্যে ছিলেন ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই-এর (সিপিআই) বিজয়ী কাউন্সিলর মধুছন্দা দেব (Madhuchanda Deb) এবং ৫০ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)।

কিন্তু শপথবাক্য পাঠের আগে অন্য বিজয়ীদের সঙ্গে সটান মধুছন্দার সঙ্গে দেখা করতে পৌঁছন সাগর। সেখানে সৌজন্য বিনিময় করেন দু’জনে। সজল জানান, মধুছন্দা দীর্ঘ দিনের কাউন্সিলর। তাঁর কাছ থেকে কাজ শিখতে চান তিনি। কেউ কাজ শিখতে চাইলে, তাঁর শেখাতে আপত্তি নেই বলে জানান মধুছন্দাও।

আরও পড়ুন: West Bengal Municipal Election: রাজ্যের চার পুরসভায় ভোট ২২ জানুয়ারি, চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি

এ দিন মধুছন্দার প্রশংসাও করতে দেখা যায় সজলকে। এবিপি আনন্দকে তিনি বলেন, “এখানে বাম-ডানের কোনও ব্যাপার নেই। এক জন মানুষ দীর্ঘ দিন দায়িত্বের সঙ্গে নিজের কাজ করে চলেছেন। দলের রাজনৈতিক অস্তিত্ব যেখানে প্রশ্নের মুখে, সেখানে নিরবচ্ছিন্ন ভাবে জিতে আসছেন তিনি। মানুষটির নিজে কৃতিত্ব না থাকলে, তা সম্ভব নয়। ওঁকে অসম্ভভ শ্রদ্ধা করি আমি। উনি বহু দিন ধরে কাউন্সিলর রয়েছেন। আমার এই প্রথম বার। ওঁর কাছে কাজ শিখতে চাই আমি।”

ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হলেও পুরসভার অন্দরে দলাদলি থাকা উচিত নয়, সকলে মিলে মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়া উচিত বলে মন্তব্য করেন সজল। সে ক্ষেত্রে বাম শিবিরের কাউন্সিলরদের পাশাপাশি তৃণমূল কাউন্সিলরদের সাহায্যও কি নেবেন তিনি? সজলের জবাব, “যাঁরা রুমালে মুড়ে টাকা নিয়েছেন, তাঁদের বাদ দিয়ে আর সবার থেকে শিখব।”

নারদকাণ্ডের প্রসঙ্গ টেনে ভাবী মেয়র ফিরহাদ হাকিমকেই সজল বিঁধেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার কলকাতার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ। কলকাতা পুরসভার চেয়ারপার্সন হিসেবে শপথন নেবেন মালা রায়ও। তবে বিধানসভা নির্বাচনের আগে যেখানে ‘বিজেমূল’ তত্ত্ব নিয়ে মাঠে নামা বামেদের প্রতি গেরুয়া শিবিরের এমন নরম অবস্থান নিয়ে নানা জল্পনা উঠে আসছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget