এক্সপ্লোর

Dengue Death: হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না, আরও ১ ডেঙ্গি আক্রান্তর মৃত্যু কলকাতায়

Kolkata Dengue Death: ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ, আশঙ্কা বাড়িয়ে আরও এক ডেঙ্গি আক্রান্তর মৃত্যু কলকাতায়।

কলকাতা: কলকাতায় আরও এক ডেঙ্গি (Dengue) আক্রান্তর মৃত্যু। আর জি কর হাসপাতালে মৃত্যু হয়েছে বেলগাছিয়ার সবিতা গুহ-র (Sabita Guha)। গতকাল সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে তাঁকে। তবে শেষ রক্ষা হয়নি। ভোর রাতে মৃত্যু হয় সবিতা গুহ-র। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।

পুজোর মরসুমে ডেঙ্গি নিয়ে ক্রমশ আশঙ্কা বাড়ছে। অজান্তেই বেড়েছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দফতরের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পুজোর কয়েকটা দিন ডেঙ্গি পরীক্ষা অনেকটাই কম হয়েছে। কিন্তু, আক্রান্তের সংখ্যা সেই তুলনায় কমেনি। উল্টে দুশ্চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেয়েছে পজিটিভিটি রেট। জেলাওয়াড়ি হিসাব অনুযায়ী পুজো’র মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে, উত্তর ২৪ পরগনায়, দ্বিতীয় স্থানেই কলকাতা, তারপর হাওড়া। 

অক্টোবারের প্রথম সপ্তাহে জানা যায়, পুর এলাকার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, গত এক সপ্তাহে এখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ছশোর বেশি মানুষ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ৩৭০ জন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিঙের শিলিগুড়ি পুরসভা। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের গত সপ্তাহে, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, বুধ থেকে বৃহস্পতিবার, অর্থাৎ শুধুমাত্র ২৪ ঘণ্টায় নতুন করে ৬০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন ২০ থেকে ৪০ বছর বয়সীরা। প্রবীণ ও শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কম। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, আতঙ্ক আরও বাড়াচ্ছে। 

আরও পড়ুন, দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল

অপরদিকে, দুর্গাপুজো মিটতেই ডেঙ্গিতে জোড়া মৃত্যু হল শহরে। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির মেধাবী ছাত্র সায়ন হালদারের। উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসা এক তরুণীর মৃত্যু হয়েছে সল্টলেক আমরিতে। দুটি ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। দশম শ্রেণির ছাত্রের পরিবার সূত্রে খবর, সপ্তমীর দিন জ্বর আসে তার। প্রথমে গোরাবাজারে পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় আর জি কর হাসপাতালে। সেখানেই গতকাল রাতে মৃত্যু হয় পড়ুয়ার। মেধাবী ওই ছাত্র ছিল এক ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসের ফার্স্ট বয়। তার মৃত্যুতে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget