এক্সপ্লোর

Anandapur Fire: ফের আগুন আনন্দপুরে, এবার মিও আমোরের কারখানায়

Anandapur Fire: কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মিও আমোরের কারখানায় আগুন লেগেছে সোমবার সন্ধ্যায়।

সন্দীপ সরকার, আনন্দপুর : ফের আগুন আনন্দপুরে। এবার মিও আমোরের কারখানায়। নাজিরাবাদকাণ্ডের দেড় মাসের মাথায় ফের আনন্দপুরে বিধ্বংসী আগুন। কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মিও আমোরের কারখানায় আগুন লেগেছে সোমবার সন্ধ্যায়। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া পুরোপুরি সরতে কিছুটা সময় লাগবে বলে জানায় দমকল। 

মিও আমোরের স্টোরে সোমবার সন্ধে সাড়ে সাতটা-আটটা নাগাদ আচমকাই আগুন লেগেছে বলে খবর। আগুন লেগেছিল মূলত প্ল্যান্টের জেনারেটর রুমে। যেহেতু জেনারেটর রুমের লাগোয়া ডাক্ট রয়েছে, তার মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ধোঁয়া ছড়িয়ে পড়েছিল মিও আমোরের গুদামে। কর্মীরা দ্রুত বেরিয়ে আসেন। খালি করে দেওয়া অফিস। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। কীভাবে আগুন লাগল তার খোঁজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা। বিল্ডিংয়ের বাইরে মিও আমোরের একটি প্রোডাকশন ইউনিট ছিল। সেখানেই আগুন লাগে বলে খবর দমকল সূত্রে। 

চলতি বছরের শুরুতেই প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাতে ভয়াবহ আগুন লেগেছিল আনন্দপুরের নাজিরাবাদে। গত ২৫ জানুয়ারি, গভীর রাতে, আনন্দপুরের কাছে নাজিরাবাদে, 'ওয়াও মোমো'র গুদাম সহ ২টি গুদামে ভয়ঙ্কর আগুন লাগে। ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জন কর্মীর। নাজিরাবাদ-অগ্নিকাণ্ডে ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ২৭ জনের। সেই ঘটনায় কিছুদিন আগে থেকে শুরু হয় দেহাংশ হস্তান্তর প্রক্রিয়া। তাদের মধ্যে, ১৬ জনের দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়া গিয়েছে। প্রক্রিয়াগত কিছু সমস্যার জন্য, বাকি ২টি দেহাংশ হস্তান্তর করা যায়নি। বন্ধ গোডাউনে ঝলসে, এবং দমবন্ধ হয়ে যে ২৭ জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে মোট ১৮ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। জলাজমি ভরাট করে বেআইনি ভাবে চলছিল এইসব গোডাউন। দমকলের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কিছু ছিল না। অগ্নি নির্বাপন ব্যবস্থাও সঠিক ভাবে ছিল না। 

নাজিরাবাদ-অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউন মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানা। তাঁর বিরুদ্ধে মোট দুটি মামলা দায়ের করা হয়। একটি পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে করা হয়। অন্যটি দমকলের তরফে করা হয়। স্থানীয় সূত্রে খবর, অগ্নিদগ্ধ দুটি গোডাউনের মালিকই এই গঙ্গাধর দাস। একটি তিনি নিজে ব্যবহার করতেন। আরেকটি ভাড়ায় দিয়েছিলেন WOW MOMO সংস্থাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari :কাকলিকে আমন্ত্রণ প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? কারা এই 'বিশেষ বিশেষ সাংসদ'?
কাকলিকে আমন্ত্রণ প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? কারা এই 'বিশেষ বিশেষ সাংসদ'?
Suvendu Adhikari: 'অন্নপূর্ণা যোজনার কাজ, ফর্মফিল আপ শুরু কাল থেকে', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অন্নপূর্ণা যোজনার কাজ, ফর্মফিল আপ শুরু কাল থেকে', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukhendu Sekhar Roy : এবার আত্মসমালোচনার সুর আর এক তৃণমূল সাংসদের ! ‘নৈরাজ্যের অবসান’ বললেন সুখেন্দুশেখর
এবার আত্মসমালোচনার সুর আর এক তৃণমূল সাংসদের ! ‘নৈরাজ্যের অবসান’ বললেন সুখেন্দুশেখর
West Bengal News Live : অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে : মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে : মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Suryakumar Yadav: সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
Embed widget