এক্সপ্লোর

Kolkata News: মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, চিনা মাঞ্জায় আহত বাইক আরোহী

Road Accident: বেনিয়াপুকুর থানার পুলিশ ওই বাইক আরোহীকে উদ্ধার করে। তরুণের চোখে ৬টি সেলাই পড়েছে।

কলকাতা: মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা (Road Accident)। চিনা মাঞ্জায় আহত হলেন এক বাইক আরোহী। গতকাল বিকেলে SSKM-এর দিক থেকে সল্টলেকের দিকে যাওয়ার সময়, দুর্ঘটনা ঘটে। চিনা মাঞ্জায় ডান চোখে আঘাত পান বজবজের বাসিন্দা, বছর তেইশের ওই তরুণ। 

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: বেনিয়াপুকুর থানার পুলিশ (Beniyapukur Police Station) ওই বাইক আরোহীকে উদ্ধার করে। তরুণের চোখে ৬টি সেলাই পড়েছে। আহত তরুণ জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে চিনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।                                                                                        

গত কয়েকমাসে একাধিকবার দুর্ঘটনা: এর আগে গত ১৬ ডিসেম্বর বেপরোয়া গাড়িচালকের তাণ্ডবে মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। চালক সহ ৫ আরোহী সকলেই মত্ত ছিলেন! গুরুতর আহত যাত্রী নিজেই একথা জানান। সকাল ৬টা নাগাদ সল্টলেক থেকে পার্কসার্কাসগামী একটি গাড়ি লাইটপোস্টে ধাক্কা মেরে রাস্তার একপার থেকে ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়। তারপর তা উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘুরে যায় গাড়ির গতিমুখ। দুর্ঘটনায় গাড়ির এক যাত্রী গুরুতর জখম হলেও চালক সহ বাকি ৪ জন পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

তার আগে গত ১৪ ডিসেম্বর ঘুড়ির সুতো জড়িয়ে মা উড়ালপুলে জখম হন বাইক আরোহী। বাইক চালিয়ে নিউটাউন যাচ্ছিলেন বেহালার এক বাসিন্দা। পথে আচমকা ঘুড়ির সুতোয় জড়িয়ে যান তিনি। তড়িঘড়ি ব্রেক কষে নিজের শরীর থেকে আগে ঘুড়ির সুতোর ফাঁস ছাড়ান। সেক্টর ফাইভ পৌঁছে অস্বস্তি অনুভব হওয়ায় পুলিশকে জানান তিনি। ঘুড়ির সুতোয় কেটে যাওয়া মুখের পাশ থেকে ঘাড় পর্যন্ত ক্ষতস্থল ফার্স্টএইড করে দেয় পুলিশ। এর আগে একাধিকবার মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনার কবলে পড়েছেন বাইক আরোহীরা।                                                                                                                 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডে ১২০০ শতাংশ আয়বৃদ্ধি করেছে', চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget