এক্সপ্লোর

Anubrata Mandal: দিল্লি হাইকোর্টে অনুব্রত-মামলার শুনানির সম্ভাবনা, বদলাল এজলাস

Delhi High Court on Anubrata: দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। ইডির প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অনুব্রতর।

কলকাতা: দিল্লি হাইকোর্টে (Delhi High Court) অনুব্রত-মামলার (Anubarata Mandal) শুনানির সম্ভাবনা, বদলাল এজলাস। দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। ইডির প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অনুব্রতর । বিচারপতি যশমীত সিংহের এজলাসে মামলা পাঠালেন বিচারপতি অনুপ ভামভানি। প্রথমে বিচারপতি অনুপ ভামভানির এজলাসে অনুব্রত মামলার শুনানির কথা ছিল। 'এর আগে বিচারপতি যশমীত সিংহ অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন', বিচারপতি যশমীত সিংহের এজলাসে মামলা পাঠানোর আবেদন করেন অনুব্রতর আইনজীবী।

অপরদিকে, দিল্লি-যাত্রা নিশ্চিত হওয়ার দিনই সামনে আসে ১ বছরেরও বেশি সময় আগের পুরনো একটি অভিযোগ।এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, ২০২১ সালে না কি তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত। তাঁর অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে দুবরাজপুর থানার পুলিশ।মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়।৭ দিনের জন্য় তাঁকে হেফাজতে পেয়ে গেল পুলিশ। অর্থাৎ আপাতত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি চলে গেলেন রাজ্য় পুলিশের হেফাজতে।রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, অনুব্রত'র দিল্লি যাওয়া আটকাতেই কি তড়িঘড়ি পুরনো অভিযোগে নতুন মামলা দায়ের করা হল? প্রসঙ্গত, তৃণমূলের প্রাক্তন প্রধান শিবঠাকুরের দাবি, বর্তমানে জেলবন্দি অনুব্রত, তাই অভিযোগ করেছেন। এর আগে ২০১৩-য় তৃণমূল পরিচালিত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন শিবঠাকুর মণ্ডল। আড়াই বছর পর, অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ঠিক ৬ মাস পর, অনাস্থা এনে ফের প্রধান করা হয় শিবঠাকুরকে। ২০১৮-র পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত তৃণমূলের প্রধান ছিলেন তিনি। ২০১৮-য় পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে সমস্যা হয়। দলের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে বলে অভিযোগ প্রাক্তন তৃণমূল প্রধানের। অভিযোগ, এরপর একুশের বিধানসভা ভোটে বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা শুনে অনুব্রত তাঁকে ডেকে পাঠিয়ে মারধর করেন।

আরও পড়ুন, অনুব্রতর বিরুদ্ধে 'খুনের চেষ্টা'-র মামলায় ৩ দিন পার, শিবঠাকুরের 'বয়ান রেকর্ড করেনি পুলিশ'

এদিকে অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলায় ৩ দিন পরেও, অভিযোগকারীর বয়ান রেকর্ড করেনি পুলিশ (Police)। খোদ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডল এ কথা জানিয়েছেন। 'তৃণমূল পার্টি অফিসে ডেকে দরজায় তালা দিয়ে গলা টিপে খুনের চেষ্টা'-র অভিযোগ। অনুব্রতর নিরাপত্তা রক্ষী উপস্থিত থাকলেও, তিনি নির্বিকার ছিলেন বলে অভিযোগ। যদিও অভিযোগকারীর দাবি, ওই নিরাপত্তা রক্ষী সায়গল হোসেন নন। অভিযোগপত্রে ঘটনার দিন মে মাসের গোড়ায় বলে দাবি । এবিপি আনন্দর প্রশ্নের জবাবে বিধানসভা ভোটের আগে ঘটনাটি ঘটে বলে উল্লেখ। অনুব্রতকে গ্রেফতারের ৯৮ দিন পর, অভিযোগ জানালেন কেন? অভিযোগকারীর দাবি, গীতাপাঠ করে সাহস সঞ্চয়ের পর থানায় গিয়েছেন।গরুপাচার মামলায় অনুব্রত-যোগের তদন্তে আচমকা নতুন মোড়! মোক্ষম সময়ে এক বছরের পুরনো অভিযোগ, হঠাৎ চাগাড় দিয়ে ওঠায়, রাজ্য রাজনীতিতে জল্পনার আলোড়ন তৈরি হয়েছে। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর, সোমবারই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছিল ইডি। কিন্তু, তার ২৪ ঘণ্টার মধ্য়েই পুরনো মামলায় এক সপ্তাহের পুলিশ হেফাজত হল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের বীরভূমেরই এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget