এক্সপ্লোর

Kolkata House Collapse: বেনিয়াপুকুরে চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি, গৃহহীন ৫৪ পরিবার

Kolkata News: বেনিয়াপুকুরে বাড়ির সিঁড়ি ভেঙে পড়ায় রাতারাতি ঘরছাড়া ৫৪টি পরিবার।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহর কলকাতায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি ফের। এবার বেনিয়াপুকুরের একটি চারতলা বাড়ির সিঁড়ির একাংশ ভেঙে বিপত্তি। তাতে গুরুতর আহত হলেন এক বাসিন্দা। সিঁড়ি ভেঙে পড়ায় আটকে পড়েন বাড়ির তিনতলা এবং চারতলার বাসিন্দারা। ছাদে উঠে তাঁদের উদ্ধার করে দমকল বাহিনী। এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বাড়ি খালি করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata House Collapse)। সেটি পরিদর্শন করেও দেখা হবে।  

বাড়ির সিঁড়ি ভেঙে পড়ায় রাতারাতি ঘরছাড়া ৫৪টি পরিবার

বেনিয়াপুকুরে বাড়ির সিঁড়ি ভেঙে পড়ায় রাতারাতি ঘরছাড়া ৫৪টি পরিবার। গোরাচাঁদ লেনের এই বাড়ির দোতলা থেকে তিনতলা যাওয়ার সিঁড়ির একাংশ রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সিঁড়ি দিয়ে নামছিলেন বাড়ির বাসিন্দা সামির কুরেশি। পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Kolkata News)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। সিঁড়ি ভেঙে পড়ায় আটকে পড়েন ওই বাড়ির তিনতলা এবং চারতলার বাসিন্দারা। নীচে নামতে না পেরে তাঁদের মধ্যে ব্য়াপক আতঙ্ক ছড়ায়। তাঁদের উদ্ধার করা নিয়ে ছড়ায় আতঙ্ক। খবর দেওয়া হয় দমকল বিভাগে। এর পর দমকল এসে  আটকে পড়া বাসিন্দাদের পাশের বাড়ির ছাদ দিয়ে উদ্ধার করেন।

আরও পড়ুন: Panchayat Elections 2023: ভোট ঘিরে মৃত্যু মিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দোষ চাপাল BSF

স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িটি ভাড়া দেওয়া হয়। সেখানে ভাড়া থাকে সবমিলিয়ে ৫৪টি পরিবার। দুর্ঘটনার পরেই বাড়িটি খালি করে দিয়েছে কলকাতা পুরসভা। ফলে খোলা আকাশের নীচে এসে বসেছেন ভাড়াটে বাসিন্দারা। ওই ভাড়াটেদের অভিযোগ, বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য় মালিক তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু আজও বাড়ি মেরামতি হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

সোমবার বাড়িটি পরিদর্শন করবেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা

আচমকা এই দুর্ঘটনার জেরে বিপাকে পড়েছে ওই পরিবারগুলি। আচমকা মাথার উপর থেকে ছাদ চলে গিয়েছে তাদের। কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাইজার জামিল জানিয়েছেন, সোমবার বাড়িটি পরিদর্শন করবেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কলকাতা পুরসভাকে জানিয়ে আপাতত ঘরছাড়াদের থাকার জন্য় ক্য়াম্পের ব্য়বস্থা করা হবে বলেও জানান কাইজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget