এক্সপ্লোর

SLST : 'প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রী', ইদে ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের পাশে বিরোধীরা

ইদের দিনে ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে বিরোধীরা।

কলকাতাঃ ইদের (Eid) দিনে ধর্মতলায় এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দল। এদিন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন মঞ্চে ইদ পালন করলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা।  আর ইদের দিনে তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে থাকল বাম-বিজেপি-কংগ্রেস (Left front, BJP and Congress)। এদিন ধর্মতলায় (Dharmatala) এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্ণায় পাশে ছিলেন বামনেতা মহম্মদ সেলিম (Md. Selim) থেকে বিজেপির হেভিওয়েট নেতা সজল ঘোষ (BJP Leader Sajol Ghosh)।

আরও পড়ুন, 'বাংলাভাগ'-র রাজনীতির প্রতিবাদ, সাইকেলে কলকাতা পাড়ি তৃণমূলের

'প্রতিশ্রুতি দিয়েও রাখেননি মুখ্যমন্ত্রী'-বিরোধী রাজনৈতিক দল

তিন দফায় ৪৮৩ দিন পার করেছে আন্দোলন মঞ্চে  এসএলএসটি চাকরি প্রার্থীরা।  প্রসঙ্গত, বাইশ সালের ৩ মে ইদের অনুষ্ঠান সেরে ফেরার পথে ধর্ণা মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এরপর ডিসি সাউথের মাধ্যমে মোবাইলে এক চাকরির প্রার্থীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দাবিপূরণের আশ্বাস দেন মমতা। যদিও আন্দোলনকারীদের দাবি, ২ মাসের বেশি সময় কেটে গেলেও তারা একই তিমিরে রয়ে গিয়েছেন। আর এরপরেই ইদের দিনে ধর্মতলায় এসএলএসটি  চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে 'প্রতিশ্রুতি দিয়েও রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamta Banerjee)',  গুরুতর অভিযোগ আনলেন রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দল। 

'সস্তার রাজনীতি করছে বিরোধীরা' -তৃণমূল কংগ্রেস

এদিকে, ইদের দিনে ধর্মতলায় এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে বিরোধীরা তোপ দাগতেই, 'সস্তার রাজনীতি করছে বিরোধীরা' বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য,জুন মাসে অনশনে বসেছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। এদিকে আগেই প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, বিকেল ৫ টার পরে আর অনশন করা যাবে না। কিন্তু তারপরেও শহিদ মিনারের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালায়। এরপর পুলিশ আন্দোলন তুলে নিতে বলে মাইকিং করলেও কানে তোলেনি চাকরি প্রার্থীরা। তারপরেই এসএলএসটি চাকরি প্রার্থীদের ওই স্থান থেকে সরিয়ে দেওয়া অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তবে আজ খুশির ইদ। ইদের দিনে অন্যভাবে প্রতিবাদ জারি রাখলেন এদিন এসএলএসটি চাকরি প্রার্থীরা ধর্মতলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget