এক্সপ্লোর

Kolkata News: নাকের মাধ্যমে যায় মস্তিষ্কে, ব্রেন করে অকেজো, কেরলে মৃত ১৯ , রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ !

Brain Eating Amoeba In Bengal : কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার দাপট, ৬৯ জন অ্যামিবা আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু, এরাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ !

ঝিলম করঞ্জাই, কলকাতা: কেরলে মস্তিষ্ক-খেকো অ্যামিবার দাপট। মস্তিষ্ক-খেকো অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৯। ৬৯ জন অ্যামিবা আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। কোঝিকোড়, মালাপ্পুরমে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে।

আরও পড়ুন, শিশুদের মধ্যে বাড়ছে RS ভাইরাসের সংক্রমণ ! কী করে বুঝবেন আপনার সন্তান আক্রান্ত কিনা ? জানালেন চিকিৎসক

গতবছর ও চলতি বছরে এ রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে !এ রাজ্যেও প্রায় ২০ জন অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। ২০ জন আক্রান্তের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার INK-তে INK-তে ভর্তি থাকা ১৪ জনের মধ্যে ৯ জনের মৃত্যু হয়। গতবছর SSKM-এও ভর্তি ছিলেন এক অ্যামিবা আক্রান্ত রোগী। পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় অ্যামিবা। অ্যামিবা সংক্রমণে ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা।

এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য, কেরল সরকার বিদেশ থেকে এনে একটি বিশেষ ধরণের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। সেই অ্যান্টি বায়োটিক ব্যবহার করে তাঁরা যেটা দাবি করছেন, সারা বিশ্বে এর ডেথ রেট (মৃত্যুর হার) ৯৫ শতাংশ। সেটা কমিয়ে এনে ২৫ শতাংশ করেছেন। এবং একইসঙ্গে কেরল সরকারের তরফে দাবি করা হচ্ছে, সমস্ত জায়গায় পরিষ্কার জল যেগুলি আছে,  সেগুলি ক্লোরিনেশন করা হচ্ছে। এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে, পরিষ্কার জল থেকেই এই অ্যামিবার সংক্রমণ ছড়ায়। এই বিশেষ অ্যামিবার সংক্রমণটা , জলে সাঁতার কাটলে অনেক সময় ছড়াতে পারে। জলে বসে থাকলে,বা জলে খেলা করলে, এটা হতে পারে। যদিও কেরল সরকার এখনও স্বীকার করেনি যে, স্যুইমিং পুল বা অন্য জায়গা থেকে এটা ছড়িয়েছে। তাঁরা বলছেন তদন্ত করা হচ্ছে। এবং এই মুহূর্তে কেরল সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য,  তাঁরা বিশেষ চিকিৎসা চালাচ্ছেন।  বিদেশ থেকে বিশেষ ওষুধ এনে, এবং সমস্ত জায়গায়, জমা জল ও পরিষ্কার জল, সেগুলি ক্লোরিনেশন করা হচ্ছে। তবে কেন শুধুমাত্র কেরলেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ। 

চিকিৎসক এ শোভানা বলেছেন,  মস্তিষ্ক-খেকো অ্যামিবা বলতে কিছু কিছু প্রোটোজোয়া আছে, তারাও এটা করতে পারে। তার মধ্যে এই ফ্রি লিভিং অ্যামিবাগুলি, আমরা এগুলি পরিষ্কার জলে পেতে পারি। তারাও কিন্তু মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে, এবং ওরা মূলত নাক দিয়ে প্রবেশ করে। ঢুকে সোজা ব্রেন অবধি পৌঁছে যায়। সারাবিশ্বে এমন কোনও গাইডলাইন নেই যে, এটা চলবে, বা এটা কাজে আসতে পারে। সবাই এক্সপেরিমেন্টাল বেসিসে, এটা না হলে, আরেকটা ওষুধ..বা কম্বিনেশন অব ওষুধ দিয়েই ডিল করেন। এবং ওষুধগুলি প্রচন্ডভাবে দামী। '

 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget