এক্সপ্লোর

Cattle Scam: অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানকে আজ ফের তলব করল সিবিআই

CBI on Kerim Khan: সিবিআই সূত্রে দাবি, এর আগের বার কেরিমকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মেলে, তার সঙ্গে অন্যান্যদের বয়ানে অসঙ্গতি মিলেছে। সেই সূত্রেই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  গরুপাচার মামলায় (Cattle Scam) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ কেরিম খানকে (Kerim Khan) আজ ফের তলব করেছে সিবিআই (CBI)। বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, এর আগের বার কেরিমকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মেলে, তার সঙ্গে অন্যান্যদের বয়ানে অসঙ্গতি মিলেছে। সেই সূত্রেই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ফের তলব। এর আগে কেরিমের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই। তৃণমূল নেতা কেরিম খান বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। 

গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খানকে ফের তলব কেরিমের আয়-ব্যায় সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে তলব: সূত্র। পাশাপাশি  গরুপাচার মামলায় দিল্লিতে ED’র দফতরে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের দাবি।গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সেই মামলার তদন্তেই বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হল সুকন্যাকে। শিক্ষিকার চাকরি করেও, তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, প্রথমে একা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পর মুখোমুখি বসানো হয় সায়গলের।

বুধবার সকালে গরু পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরেনথিপত্র নিয়ে হাজিরা দেন অনুব্রত-কন্যা সুকন্যা। ইডি সূত্রে খবর, সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা। বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই সংস্থার রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটি হল ভোলে ব্যোম রাইস মিলের। এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক আবার অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। স্বামী হিসেবে নথিতে নাম রয়েছে অনুব্রতরও।

আরও পড়ুন, 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে', 'চ্যালেঞ্জ' দিলীপের

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget