এক্সপ্লোর

PMAY Scam : আবাস দুর্নীতির জেরে রাজ্যে কেন্দ্রীয় দল, আজ সফর কোথায় কোথায় ?

Central team in Bengal: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল।

কলকাতা: বাংলায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্য়ে কেন্দ্রীয় দল (Central Team), আজ সফরের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল। গতকাল পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, কাজলাগড়, খেজুরির বেগুনাবাড়ি, ঠাকুরনগর-সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ রামনগরে যেতে পারেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। 

কেন্দ্রের আরও একটি প্রতিনিধি দল রয়েছে মালদায়। সূত্রের খবর, আজ হরিশ্চন্দ্রপুর ও বৈষ্ণবনগরে যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলবেন। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল। গতকাল রাতে মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (PMAY Scam) অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও! এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। গ্রামবাংলার ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! বৃহস্পতিবার সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল। গত কয়েকমাসে বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দের!  

আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? জ্বালানি সস্তা কোন শহরে ?

বাঁকুড়ার ঘুটগড়িয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘেরাও করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধানকে। একই দিনে তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল জেলা সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুরুলিয়ায় বিজেপি-শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধেও উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাস তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলে রামচন্দ্রপুর কোটালডি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। পাকা বাড়ি সত্ত্বেও আবাস-যোজনায় নাম! উত্তর ২৪ পরগনার বনগাঁতেও অভিযোগ ওঠে, পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকার পরও, তৃণমূল পরিচালিত বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন মোল্লা ও তাঁর একাধিক আত্মীয়র ওঠে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপকদের তালিকায়। এবং প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও, তৃণমূল পরিচালিত সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিলীপ ঢালির মায়ের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল যখন রাজ্য়ে এসেছে, তখন এই সব ঘটনার কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget