এক্সপ্লোর

Kolkata News: মিড ডে মিলের 'অনুসন্ধানে' এবার কেন্দ্রীয় দল, যাওয়ার কথা ৪ জেলায়

Central Team on Mid day meal scam: আবাস, ১০০দিনের কাজের পরে এবার মিড ডে মিলের 'অনুসন্ধানে' কেন্দ্রীয় দল। রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে  ১১জনের প্রতিনিধি দল।

কলকাতা: আবাস, ১০০দিনের কাজের পরে এবার মিড ডে মিলের 'অনুসন্ধানে' কেন্দ্রীয় দল। রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে  ১১জনের প্রতিনিধি দল (Cntral Team)। পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের মান-সহ ৩২টি দিক খতিয়ে দেখবেন তাঁরা।  মিড ডে মিলের (Midday Meal) হাল থেকে ফান্ডের অনুসন্ধানে ৪ জেলায় যাওয়ার কথা। কেন্দ্রীয় দলের (Central Team) সঙ্গে থাকবে রাজ্য সরকারেরও একজন প্রতিনিধি।

গতকাল ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মুর্শিদাবাদের ডোমকলে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। গড়াইমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ডোমকলের গ্রামে গ্রামে ঘুর দেখেন ২ সদস্যের কেন্দ্রীয় দল। পাশাপাশি ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি মালদাতেও সফর করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জেলাশাসকের দফতরে বৈঠক ২ সদস্যের কেন্দ্রীয় দলের। এর আগেও এই জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের নানা জেলা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কখনও ১০০ দিনের কাজের প্রকল্প। কখনও আবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। যখন মালদায় কেন্দ্রীয় দল ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছে, তখনই মালদা জেলায় সামনে এলে ১০০ দিনের কাজ সংক্রান্ত আরও একটি অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেন তাঁরা। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখেন কেন্দ্রের প্রতিনিধি দল। 

মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (PMAY Scam) অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। গ্রামবাংলার ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! বৃহস্পতিবার সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল। গত কয়েকমাসে বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দের।

আরও পড়ুন, 'কাকে মুখ্যমন্ত্রী করেছেন, বুঝতে হবে', ISF ইস্যুতে বলেন শুভেন্দু, বিস্ফোরক ফিরহাদ

বাঁকুড়ার ঘুটগড়িয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘেরাও করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধানকে। একই দিনে তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল জেলা সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুরুলিয়ায় বিজেপি-শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধেও উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাস তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলে রামচন্দ্রপুর কোটালডি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget