এক্সপ্লোর

Kolkata News: চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো IT অভিযান, গ্রেফতার ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান !

Kolkata Fake IT Raid 5 CISF Arrested : পুলিশের অভিযানের পর, ফরাক্কা-সহ একাধিক জায়গা থেকে ৫জওয়ান গ্রেফতার ! 

হিন্দোল দে,  কলকাতা: ভুয়ো IT অভিযানর মাসুল গুণতে হল ! ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান গ্রেফতার। চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো আয়কর অভিযান, টাকা-গয়না নিয়ে উধাও সন্দেহ হওয়ায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। পুলিশের অভিযানের পর, ফরাক্কা-সহ একাধিক জায়গা থেকে ৫জওয়ান গ্রেফতার। 

ধৃতদের মধ্যে এক মহিলা CISF জওয়ানের আর জি কর মেডিক্যালের পোস্টিং। 'অভিযোগকারিণীর সঙ্গে সৎমার ঝামেলা, সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান'। পুলিশ সূত্রে খবর, পূর্ব পরিচিত CISF জওয়ানকে কাজে লাগিয়ে ভুয়ো আয়কর অভিযানের ছক। ভুয়ো IT অভিযান, ফরাক্কা বাঁধের নিরাপত্তায় থাকা CISF-এর ইন্সপেক্টর অমিত সিংহ গ্রেফতার। সম্পত্তি লুঠ করার উদ্দেশ্যেই ভুয়ো আয়কর অভিযানে CISF-র জওয়ানরা।

ভুয়ো সিবিআই অফিসারদের তল্লাশি অভিযান। আসল সিবিআই-কে মাত। 'স্পেশাল ছাব্বিশ' ছবি দেখে হতবাক হয়ে গেছিল সিনে-প্রেমীরা!কিন্তু এবার বাস্তবে যা দেখা গেল, এককথায় তা নজিরবিহীন! আসল CISF জওয়ানরা চালালেন নকল আয়কর অভিযান!নগদ ৩ লক্ষ টাকা-সহ প্রচুর সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল! এক ইন্সপেক্টর-সহ গ্রেফতার করা হল CISF-এর পাঁচজনকে। মিডলম্যান, ড্রাইভার-সহ পুলিশের জালে পড়লেন সবমিলিয়ে মোট আট জন! সম্প্রতি বাগুইআটি থানায় চিনার পার্কের বাসিন্দা বিনীতা সিং নামে এক মহিলা জানান, তাঁদের বাড়িতে আয়কর অফিসার পরিচয় দিয়ে নগদ ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে কয়েকজন। 

মহিলার অভিযোগ, ঘটনাটি  গভীর রাতে ঘটে। হঠাৎই বাড়িতে হানা দেন কয়েকজন। তাঁরা নিজেকে আয়কর অফিসার বলে পরিচয় দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।খোঁজখবর কর হয় তাঁর ঠাকুমার গয়না সম্পর্কে। আলমারি খুলে দিতে বলা হয়। এরপর প্রায় ৩ লক্ষ টাকা নগদ ও প্রচুর সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে যায় তাঁরা। যাওয়ার সময় সিসিটিভির তার কেটে দিয়ে যায় তারা।  আর এখানেই সন্দেহ দানা বাঁধে অভিযোগকারিণীর। তদন্তে নেমে এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী CISF-এর ইন্সপেক্টর অমিত কুমার সিং ও CISF-এর চার কনস্টেবল রামু সরোজ,জিতেন্দ্র সাউ, লক্ষ্মী কুমারী এবং থাপা নামে মোট ৫ জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। চাঞ্চল্যকরভাবে গ্রেফতার করা হয়, অভিযোকারিণী বিনীতা সিংয়ের সৎ মা, এক মিডলম্যান এবং এক ড্রাইভারকেও। 
 

কিন্তু কীভাবে এই চক্রান্তের পর্দাফাঁস হল? পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা দুটি গাড়িতে আয়কর অফিসারের নাম করে ভুয়ো তল্লাশি অভিযান চালাতে এসেছিল। সেই গাড়ির নম্বর থেকে গাড়ি দুটির হদিশ পায় পুলিশ। সেখান থেকেই প্রথমে গাড়ির চালক ও মিডল ম্যানকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে আসে আসে CISF জওয়ানদের পরিচয়। এর মধ্যে অমিত কুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারেজে। CISF-এর কনস্টেবল লক্ষ্মী কুমারী কয়েকমাস আগে আর জি কর মেডিক্যালে পোস্টেড ছিলেন। বর্তমানে তিনি পোর্ট এলাকায় কর্মরত।  
 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়ে ফের আক্রমণ যোগী আদিত্যনাথের

  

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget