এক্সপ্লোর

Jharkhand MLA Arrest: ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে ফের বাধার মুখে সিআইডি, ভবানী ভবনে তলব গুয়াহাটির ব্যবসায়ীকে

CID summons Guwahati's Businessman: ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারের ঘটনায় ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে সিআইডি। সোমবার সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে গুয়াহাটির ব্যবসায়ীকে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতাঃ ঝাড়খণ্ডের বিধায়কদের গ্রেফতারের ঘটনায় ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে সিআইডি (CID)। সূত্রের খবর, গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকাকে নোটিস ধরাতে গিয়ে বাধার মুখে পড়েন সিআইডি অফিসাররা।  সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ওই ব্যবসায়ী। বাড়িতে ঢুকতে না পেরে, স্থানীয় থানায় নোটিস দিয়ে আসেন সিআইডি-র অফিসাররা। আগামীকাল সোমবার সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে গুয়াহাটির ওই ব্যবসায়ীকে (Guwahati's Businessman)। 

উল্লেখ্য, হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়। পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই ওই নোটের বান্ডিল ধরা পড়ে।  ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে প্রথমে আটক করা হয়। টাকা গোনার জন্য আনা হয় মেশিন। ওই ৩ কংগ্রেস বিধায়ক হলেন রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথায় ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? তদন্তে নামে রাজ্যের গোয়েন্দারা। বিপুল পরিমাণ ওই নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তবে এত টাকার উৎস কোথায় ? খতিয়ে দেখেন তদন্ত আধিকারিকরা। এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। 

আরও পড়ুন, 'বোরোলিন মেখে চলি', সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ

সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা। এরপরেই অসমে রওনা হন রাজ্যের তদন্তকারী গোয়েন্দারা। গুয়াহাটির ওই ব্যবসায়ীকে নোটিস ধরাতে গিয়ে বাধার মুখে পড়েন সিআইডি অফিসাররা। ব্যবসায়ীর বাড়ির চারপাশে ছিল অসম পুলিশের পাহারা। অভিযোগ, সিআইডি আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও, সিআইডি-র গাড়িকে অনুসরণ করছিল অসম পুলিশ। এরপরে কোনওভাবেই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে না পেরে স্থানীয় থানায় নোটিস দিয়ে আসেন সিআইডি-র অফিসাররা। তবে রাত পেরোলেই হাজিরা দিতে হবে গুয়াহাটির ব্যবসায়ীকে। কারণ আগামীকাল গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকাকে সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget