এক্সপ্লোর

Anubrata Mandal: শিবঠাকুরের বয়ানে একাধিক অসঙ্গতি ! অনুব্রত-র দিল্লি যাওয়া রুখতেই কি অভিযোগ দায়ের ?

Shibthakur Statement Controversy: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তাঁকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যেই ধরা পড়েছে শিবঠাকুরের বয়ানে একাধিক অসঙ্গতি। 

প্রকাশ সিনহা এবং করুণাময় সিংহ, কলকাতা: বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) তাঁকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ দায়ের করেছেন দুবরাজপুরের তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান। কিন্তু তার বক্তব্যে ইতিমধ্যেই ধরা পড়েছে একাধিক অসঙ্গতি। 

অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই কি শিবঠাকুরকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে ?

দিল্লি হাইকোর্টে (Delhi High Court) স্বস্তি পেলেও, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকে যাওয়ার সৌজন্যে রয়েছেন এই ব্যক্তি...শিবঠাকুর মণ্ডল! এক বছর আগে না কি তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল! যেদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পায় ইডি, সেদিনই শিবঠাকুরের মনে হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করতে হবে! তার ভিত্তিতেই এখন অনুব্রত দিল্লির পরিবর্তি নিজের জেলা বীরভূমে! জেলের পরিবর্তে পুলিশি হেফাজতে! জোরালভাবে প্রশ্ন উঠছে। অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই কি শিবঠাকুরকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে ? পুরোটাই কি পরিকল্পিত চিত্রনাট্য় ? খোদ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের কথাও উঠে এসেছে একাধিক অসঙ্গতি ! 

 শিবঠাকুরের বয়ানে একাধিক অসঙ্গতি

এবিপি আনন্দের তরফে প্রশ্ন করা হয়, 'আপনার সঙ্গে এই যে ঘটনা ঘটেছিল, আপনি যে অভিযোগ করেছেন, সেটা কবে ঘটেছিল এবং আপনি অভিযোগ কবে করেন ? ' প্রশ্নের উত্তরে শিবঠাকুর মণ্ডল বলেন, 'বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘটনাটা ঘটেছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে।' যদিও এই বয়ান ঘিরে ধরা পড়েছে একাধিক অসঙ্গতি। অভিযোগকারী বলছেন, গত বিধানসভা ভোটের প্রাক্কালে ঘটনাটি ঘটেছিল। কিন্তু তাঁরই দায়ের করা অভিযোগপত্রে লেখা রয়েছে, 'এই বছরের মে মাসের প্রথম দিকে উনি (অনুব্রত মণ্ডল) আমাকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান।'

আরও পড়ুন, আজও কোন শহরে সস্তা পেট্রোল-ডিজেল ? জ্বালানির কী দাম কলকাতায় ?

গেটটা কে বন্ধ করেছিল?

 ভিতর থেকে গেট বন্ধ করে অনুব্রত মণ্ডল প্রাণে মারার চেষ্টা করেছিল? গেটটা কে বন্ধ করেছিল? অভিযোগকারীর বয়ান থেকেই স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আসে। আর এখানেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের দুবরাজপুর পার্টি অফিসের কেয়ারটেকার বলেছেন, 'আমি কোনওদিন অনুব্রত মণ্ডলকে দেখিনি কাউকে মারধর করছে। শিবঠাকুর মাঝেমধ্যেই আসতেন। অনুব্রতকে ২-৩ বার আসতে দেখেছি। উনি যখন আসেন প্রচুর লোকজন তাকে তাঁর সঙ্গে। কোনওদিন গেট বন্ধ হয় না।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget