এক্সপ্লোর

Debanghu Bhattacharya: 'তালে তালে-তালি, বিজেপি হবে খালি', তৃণমূলের সমাবেশে কটাক্ষ দেবাংশু-র

Debanghu Attacks BJP: আজ টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে ইতিমধ্যেই উপস্থিত তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর স্টেজে এহেন মুহূর্তেই পারদ চড়ালেন দেবাংশু ভট্টাচার্য।

কলকাতা: আজ টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে ইতিমধ্যেই উপস্থিত তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত হয়েছেন ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। মূলত একুশে জুলাইয়ের পরেই আজ বড় সমাবেশ তৃণমূলের। আর স্টেজে এহেন মুহূর্তেই পারদ চড়ালেন দেবাংশু ভট্টাচার্য (Debanghu Bhattacharya)। 

 'তালে তালে-তালি,  বিজেপি হবে খালি', তৃণমূলের সমাবেশে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্য

এদিন তৃণমূলের সমাবেশে দেবাংশু খেলা হবে স্লোগানের কথা মনে করিয়ে, নয়া সংযোজন সামনে রেখে বলেন, একটা সূত্র আছে। তালে তালে, তালি। বিজেপি হবে খালি। তো সেই তালে তালে , আপনাদের এখান থেকে কিন্তু ভীষণ রকমভাবে দরকার। গলার জোর কই হবে তো ? ওপারে অডিয়েন্স থেকে ওঠে, 'হ্যাঁ' বলে ঢেউ। এরপরেই তিনি বলেন, বাইরে থেকে বর্গী এল, চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লি এবার আসছি তবে, বন্ধু এবার খেলা হবে ! ' 'আরও জোরে আওয়াজ চাই', দিল্লি অবধি আওয়াজ পৌঁছতে হবে বলে তোপ দাগেন তিনি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী প্রত্যেকটি সরকারি প্রকল্পের কথা বলে 'আবার তো সেই খেলাই হবে' বলে একুশের বিপুল জয়ের কথা মনে করান তিনি।

আরও পড়ুন, কত চাকরি হয়েছে ? কত বাকি ? পরিসংখ্যান চেয়ে বামেদের নিশানা মমতার

মূলত বাইশ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার শাসকদল। একের পর এক তৃণমূলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। সেই তালিকায় রয়েছেন বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী থেকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ করে কম নম্বর পেয়েও কী করে চাকরি পেলেন পরেশ কন্যা, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। ইতিমধ্য়েই হাইকোর্টে বিচারপতির  নির্দেশে মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখানেই শেষ নয় শুধু মন্ত্রী কন্যা নয়, পরেশের পরিবারের আরও একাধিক জনের এসএসসি-তে চাকরি হওয়া নিয়ে চাঞল্যকর তথ্যও প্রকাশ্যে আসে। একদিকে চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়েছে  পাশ করা শিক্ষার্থীরা। আর তারমাঝেই এহেন বিস্ফোরক তথ্য এসে কার্যত উদ্বেগ বাড়িয়েছে শাসকদলের। বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ গ্রেফতারের পর 'চোর' স্লোগানে উত্তাল রাজ্য। সরব বাম-বিজেপি। আর এদিন একুশে জুলাইয়ের সভার পর আজ ২৯ অগাস্ট মেয়ো রোডের সমাবেশে ফের প্রশ্নের কাঠগড়ায় বিরোধীদের দাঁড় করাল তৃণমূল।

সেরা শিরোনাম

Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget