এক্সপ্লোর

Dilip Ghosh: 'প্রতারণার স্কুল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়', 'উৎকর্ষ বাংলা'-র ইস্যুতে বিস্ফোরক দিলীপ

Dilip slams Mamata on Utkarsha Bangla: 'উৎকর্ষ বাংলা'-র অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সম্পূর্ণ ভুয়ো ', তোপ দাগলেন দিলীপ ঘোষ। 

কলকাতা:  মমতার উৎকর্ষ বাংলা নিয়ে তোপ দিলীপের। বৃহস্পতিবার খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র (Utkarsh Bangla Scheme) অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি বাংলায় চাকরির বাজার এবং বিস্তারের পরিকল্পনাও জানান মুখ্যমন্ত্রী। আর এবার সোশ্যাল মিডিয়ায়, 'সম্পূর্ণ ভুয়ো 'তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

এদিন দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী (CM) ? উৎকর্ষ বাংলায় ফলাও করে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চাকরির যে চিঠি গিয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। খোদ রাজ্য সরকার এই ভুয়ো চিঠি বিলি করেছে ! প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর সঙ্গে এই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যেগুলিকে চাকরি বলে চালাচ্ছিল রাজ্য সরকার, সেগুলি আসলে কোনও চাকরি নয়, সেটি প্রশিক্ষণের নিয়োগপত্র ! পাশাপাশি এই ইস্যুতেই এদিন টুইটার পোস্টে তিনি লেখেন, প্রতারণার স্কুল চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সোশ্যালে এহেন পোস্টের পর, আরও একটি ভিডিও টুইট করেছেন দিলীপ ঘোষ। সেখানে লিখেছেন, আর কতটা অপমান তিনি বাঙালিদের করবেন ? ছোট শিশুরাই বা টা থেকে কী থেকে শিখবে ? 

আরও পড়ুন,  'শুধু তৃণমূল নাকি ? বাম জমানার লোক সরকারি চাকরি করছে না ?', কল্যাণ ইস্যুতে বিস্ফোরক কুণাল

এদিন খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র  অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কাশফুল দিয়ে নয়া ব্যবসা শুরুর ভাবনা আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিনও  বিষয়টি উদ্যোগপতিদের উদ্দেশে জানান তিনি। পাশাপাশি রাজ্যে কীভাবে কচুরিপানা দিয়ে ব্যাগ এবং থালা তৈরি হচ্ছে, সেকথাও জানান তিনি। এদিন মমতা বলেন, 'আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে। আমার মামার বাড়ি গ্রামে। সেখানে যখন যেতাম দেখতাম পাকের মধ্যে পড়ে থাকে ওই কচুরিপাতা। যা দিয়ে মাদুর তৈরি হয়। আপনারা কি জানেন কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, খাবারের থালা তৈরি করছে। আগে শালপাতার থালাতে খাবার দিত। এখন এই নতুন থালাতে খাবার দিচ্ছে। ভাবতে পারেন ? কচুরিপানা দিয়ে যে এত ভাল কাজ হতে পারে, ভাবা যায় না।'                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
International Space Education: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Tapas Roy: 'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget