এক্সপ্লোর

Dilip Ghosh: 'ছাত্রদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরির চেষ্টা', 'আজাদ কাশ্মীর' ইস্যুতে বিস্ফোরক দিলীপ

Dilip on Azad Kashmir: টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য। কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য। মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর'! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'! 'পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে?'  
খতিয়ে দেখে পদক্ষেপ, জানালেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির। আর এবার এই নিয়ে টুইট করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ টুইট করে বলেছেন, 'বিচ্ছিন্নতাবাদী শক্তির সমর্থক পশ্চিমবঙ্গ সরকার। এই রাজ্য সরকার শুধু জঙ্গিদেরই মদত দিচ্ছে না, তরুণ ছাত্রদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরি করার চেষ্টা করছে।' 

আরও পড়ুন, লাভলিকে বাড়িতে এসে চা খাওয়ার আমন্ত্রণ সুজনের, সিপিএম নেতার বাড়িতে 'দিদির দূত'

প্রাথমিক ভাবে এর জন্য পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের ঘাড়ে দায় চাপিয়েছে। কিন্তু এক্ষেত্রে বড় প্রশ্ন হল, যেখানে টেস্ট পেপারের প্রকাশক পর্ষদ, সেখানে এমন ঘটনা ঘটে কী করে? মাধ্যমিক আসছে। কদিন আগেই তার টেস্ট পেপার বেরিয়েছে। সেই টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় ইতিহাসের প্রশ্নে যেখানে ভারতের ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হয়েছিল, সেখানেই এই একাধিক বিকল্পের মধ্যে রয়েছে 'আজাদ কাশ্মীর।' বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকিস্তানে বাসিন্দারা পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে থাকেন। কিন্তু ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে তা 'আজাদ কাশ্মীর' হিসেবে আসে কী করে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের  বক্তব্য, 'এটা যখন নজরে এসেছে, তখন আমরা চেষ্টা করছি যে এটার যদি সংশোধন করা সম্ভব হয় তা হলে সেটা করে নেওয়া বা যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় তা হলে সেটা দেওয়া। বিষয়টি কী ঘটেছে, এটা জানব। এবং জানতে পারলে ওয়েবসাইটে দিয়ে দেব। দ্বিতীয়ত, যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও যাঁরা সেই প্রশ্নের এডিটিং করেছেন তাঁদের সঙ্গে কথা বলব। তার পর বোর্ডের যে আইন রয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'

 

 

সেরা শিরোনাম

CPIM Book Stall Ransack: সিপিএমের স্টল ভাঙায় আমি লজ্জিত, বই কি ময়লার মধ্যে ফেলা ঠিক? কড়া সমালোচনা অর্থমন্ত্রীর
সিপিএমের স্টল ভাঙায় আমি লজ্জিত, বই কি ময়লার মধ্যে ফেলা ঠিক? কড়া সমালোচনা অর্থমন্ত্রীর
West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
Chorbagan Stampede:
"আমি নিয়ে গিয়েছিলাম ওদের, দোষ তো আমার হল", আত্মীয়কে হারিয়ে নিজেকে দূষছেন পানিহাটির রাজেশ
Chorbagan Death Incident: এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ
এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget