এক্সপ্লোর

Bad Road Condition: নাগাড়ে বৃষ্টিতে কঙ্কালসার রাস্তা কলকাতার দিকে-দিকে, প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত নিত্যযাত্রীদের

Kolkata News: হাইল্যান্ড পার্কের সামনে বাইপাসের চেহারাও কঙ্কালসার। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বেরিয়ে গিয়েছে রাস্তার ইট। কোথাও বা গর্তে জমে রয়েছে জল। বাইপাসের উপর একাধিক গর্ত দেখা দিয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বৃষ্টি থামলেও, কমেনি দুর্ভোগ। কলকাতার বিভিন্ন রাস্তার হাল কঙ্কালসার। উত্তর থেকে দক্ষিণ, পথে নামলেই যন্ত্রণায় পথচারীরা। সল্টলেকে রাস্তার হাল বেহাল। হাইল্যান্ড পার্ক এলাকায় ইএম বাইপাসের উপর বড় বড় গর্ত। মোমিনপুর এলাকায় ডায়মন্ড হারবার রোডের হাল বেহাল। কৈখালি এলাকায় ভিআইপি রোডের অবস্থা শোচনীয়। স্বাভাবিকের থেকে প্রায় ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। গত ৫ বছরের মধ্যে এবছর জুলাই মাসে সবচেয়ে বৃষ্টি হয়েছে। 

মোমিনপুরের ডায়মন্ড হারবার রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বেহালার দিক থেকে মধ্য কলকাতা যাওয়ার এটিই অন্যতম পথ। তার চেহারাও কঙ্কালসার। বেরিয়ে পড়েছে ইটের পাঁজা। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। পিচের রাস্তা নামেই, পিচের আস্তরণের লেশমাত্র নেই। যেভাবে এই রাস্তায় ইট বেরিয়ে রয়েছে সেখানে জল জমে থাকলে ঠিক কী ধরনের বিপদ ঘটতে পারে তা আন্দাজ করাই যাচ্ছে। জল জমলে রাস্তার দৃশ্যমানতা কমে। ফলে ইট কীভাবে বেরিয়ে রয়েছে তা দেখতে পাবেন না যাত্রীরা। বড় বিপদ ঘটতে পারে। ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। 

যশোর রোডের উপর বিরাটি মোড়ে রাস্তার একাংশের ভয়াবহ অবস্থা। গোটা রাস্তা খানাখন্দে ভরা। গত কয়েকদিনের বৃষ্টির জেরে আরও খারাপ হয়েছে পরিস্থিতি। জায়গায় জায়গায় জল জমে বিপজ্জনক অবস্থা। এয়ারপোর্টগামী এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে। বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কৈখালির কাছে ভিআইপি রোড, এয়ারপোর্টগামী রাস্তায় ইট বেরিয়ে গিয়েছে। নিত্যযাত্রীরা বলছেন, রোজ তাঁরা বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। রাস্তার জায়গায় জায়গায় রয়েছে গর্ত। 

বিমানবন্দরগামী এই গুরুত্বপূর্ণ রাস্তাকে কলকাতার প্রবেশ পথ বলা যেতে পারে। প্রচুর গাড়ি রোজ চলাচল করে। বিমান ধরতে চাইলে এই রাস্তা দিয়ে অনেককেই যেতে হয়। বিশেষ করে যাঁরা কলকাতা থেকে আসেন। অথচ সেই রাস্তাই খানাখন্দে ভরা। আর গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সেইসব গর্তে জল জমে রয়েছে। রাস্তায় পিচ বলে প্রায় কিছু নেই। স্থানীয়দের অভিযোগ, কেবল বর্ষাকাল বলে নয়। বহুদিন ধরেই বেজাল দশা এই রাস্তার। কোনও সংস্কারই হয় না। বর্তমানে প্রাণ হাতে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ। প্রবল খারাপ রাস্তার জেরে স্বভাবতই অত্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। তার ফলে তীব্র যানজটেও পড়তে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ। 

হাইল্যান্ড পার্কের সামনে বাইপাসের চেহারাও কঙ্কালসার। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বেরিয়ে গিয়েছে রাস্তার ইট। কোথাও বা গর্তে জমে রয়েছে জল। বাইপাসের উপর একাধিক গর্ত দেখা দিয়েছে। সেখানে জমেছে জল। স্বভাবতই এমন বেহাল রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। ১০-১২ দিন আগে এই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল। মাঝে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় কাজ। বর্তমানে বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাস্তা মেরামতের কাজ এখনও শুরু করা যায়নি। হাইল্যান্ডের পার্কের সামনের অত্যন্ত ব্যস্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল। 

শহরের আর একটি গুরুত্বপূর্ণ এলাকা কামালগাজি। অতীব ব্যস্ত রাস্তা এখানে। কামালগাজি মোড়ের রাস্তা খানাখন্দে ভরা। প্রায় একমাস ধরে রাস্তার অবস্থা এমনই। মাঝে মাঝে পুরসভা ইট পেতে দেয়। তবে স্থায়ী মেরামত হয়নি। একাধিক গর্তে জমে রয়েছে জল। এই রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget