এক্সপ্লোর

Mamata Banerjee : চলছে মাধ্যমিক, স্কুলে গিয়ে ছাত্রীদের শুভেচ্ছা ভরালেন মুখ্যমন্ত্রী

ল্যান্সডাউনে ইউনাইটেড মিশনারি ফর গার্লস স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা :  আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা (Madhyamik History Exam 2023)। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee ) । ল্যান্সডাউনে ইউনাইটেড মিশনারি ফর গার্লস স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। 

গতকাল মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাইস্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । গতকালও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে প্রণামও করেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ।পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।

যদিও গত বছর সারাদেশের স্কুলে সমীক্ষা চালানোর পর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। তা হল কোভিডের পর স্কুল যাওয়া পড়ুয়াদের সংখ্যা ইতিমধ্যেই কমেছে। এদিকে  মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড  ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।

আরও পড়ুন,  'কিছু বিনিদ্র রাত কাটাতেই হবে আপনাদের', নবম দশম মামলায় চাকরি যাওয়াদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর

সম্প্রতি রাজনীতির মঞ্চ থেকেও পরীক্ষা নিয়ে বার্তা দেন তিনি।  শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দেন, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না, কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন‍্ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন‍্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না। সভার জন্য বিশেষ ছাড়পত্র নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, '২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন‍্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে','পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না', 'বাংলায় কোনও বন‍্ধ হবে না','কারখানা চলবে, রাস্তা সচল থাকবে' ।

 

সেরা শিরোনাম

Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget