এক্সপ্লোর

Kunal Ghosh: 'শিক্ষায় দুর্নীতি', শহরে এসেই বলেন ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশে নজর দিতে পরামর্শ কুণালের

'শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। ' শহরে এসেই শাসকদলকে দুর্নীতি ইস্যুতে তোপ দেগেছেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাল্টা কী বললেন কুণাল ?

কলকাতা:  রাজ্যে এসেই শাসকদলকে (TMC) দুর্নীতি ইস্যুতে তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Minister Dharmendra Pradhan)। তিনি বলেন, 'শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। বড়বড় নেতা মন্ত্রী জেলে। কত দিনে ন্যায় পাবেন চাকরি প্রার্থীরা ? গত অগাস্টেই মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলে চিঠি পাঠিয়েছি, আজ পর্যন্ত উত্তর আসেনি।' আর এবার পাল্টা আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ  (Kunal Ghosh)। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, মধ্যপ্রদেশ-ত্রিপুরায় নজর দিতে পরামর্শ কুণালের

এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নয়, উনি একজন বিজেপি নেতা হিসেবে একগুচ্ছ মিথ্যে অভিযোগ, কুৎসা , তিনি সেগুলি করলেন। প্রথম কথাটা হচ্ছে, ওনারা যে কথাটা বলছে, যে বিজেপির দিল্লির সরকার টাকা দেয়, টাকাটা বিজেপির পৈতৃক টাকা নয়। কেন্দ্রের টাকাটা পশ্চিমবঙ্গ থেকে আয় হচ্ছে, ট্যাক্স হচ্ছে । কিন্তু পশ্চিমবঙ্গকে তার ন্যায্য অংশ দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, তিনি যে কথাগুলি বলছেন, তার কি মধ্যপ্রদেশের ব্যপক দুর্নীতি চোখে পড়েনি ? পাশে ত্রিপুরা, ১০ হাজার ৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গেল, তাঁরা এখনও বিচার চেয়ে ঘুরছেন, রাস্তায় রাস্তায় ঘুরছেন। পুলিশ তাঁদের উপর লাঠি, জলকামান , একবারে বলপ্রয়োগ যাকে বলে, সেগুলি করে চলেছে বিজেপির সরকার । সেগুলি ধর্মেন্দ্র প্রধানের নজরে পড়ছে না ! ফলে এখানে কাজ ভাল বেশি হচ্ছে।

শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 

 এদিন শহরে এসেই শাসকদলকে দুর্নীতি ইস্যুতে তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ' শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। বই,ইউনিফর্ম, পরিকাঠামো উন্নয়নে টাকা দেয় কেন্দ্র। কেন্দ্রের পাঠানো টাকায় দুর্নীতি চলছে, ব্যবসায়িক সংগঠনের মারফৎ পাঠানো হচ্ছে স্কুল ইউনিফর্ম। দুর্নীতি নজরে আসছে। ভারত সরকার এসব বিষয়ে নজর রাখছে।' 

দক্ষিণেশ্বর মন্দিরে সকালে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান 

ধর্মেন্দ্র প্রধান এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) পুজো দিতে যান। প্রসঙ্গত, গত জুলাই মাসেও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেবার কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে সফর করেন তিনি।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হাত ধরেই বিশেষ বাইক র‍্যালির উদ্বোধনও হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওই র‍্যালির আয়োজন করা হয়। ফুলবাগান কাদাপাড়া এলাকায় 'বিকাশতীর্থ' নামে ওই র‍্যালিরই উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন, 'যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি হোক', নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক কুণাল

 আইনের পথেই চলা উচিত : ধর্মেন্দ্র প্রধান

ঘটনাচক্রে, এসএসসি দুর্নীতি মামলায় সেসময় সদ্য গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।   প্রাক্তন স্কুলশিক্ষা মন্ত্রীর গ্রেফতারি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি , ঠিক তখনই রাজ্য-সফরে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সম্প্রতি এই ইস্যুতে ধর্মেন্দ্র বলেছিলেন, 'ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষক নিয়োগে কোনও আপস হওয়া উচিত নয়। কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সমস্যা অনুভূত হয়েছে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তিও পেয়েছেন। এখানকার হাইকোর্ট যদি এ বিষয়ে কোনও মন্তব্য করে থাকে তা হলে আইনের নিজের পথেই চলা উচিত।' 

সেরা শিরোনাম

Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget