এক্সপ্লোর

Kunal Ghosh: 'যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি হোক', নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক কুণাল

Kunal on SSC Scam: এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের বিশেষ আদালতে  শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে তুলতেই বেরিয়ে এল বিস্ফোরক তথ্য। কী বললেন কুণাল ঘোষ ?

কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) আলিপুরে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে  শান্তিপ্রসাদ সিন্হা ( Santi Prasad Sinha) ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে পেশ করতেই বাইরে বেরিয়ে এল বিস্ফোরক তথ্য। আর সেই ইস্যুতেই এবার মুখ খুললেন খোদ শাসকদলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'এই চাকরি বা শিক্ষক , বিষয়টা যেটা চলছে, সেটা যথেষ্ট উদ্বেগজনক।এবং একই সঙ্গে নিন্দনীয়।' এর পর অনেকটাই মমতার সুর টেনে তিনি বলেন,' এখানে যারা যারা জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।এবং তদন্ত তদন্তের মত চলছে। এই বিষয়ে দল কোনও মন্তব্য করবে না।' উল্লেখ্য, চারিদিকে যখন ইডি ঝড়, সবাই তখন মমতার মুখ খোলার অপেক্ষায় ছিল সারা বাংলা।  কেন্দ্রীয় এজেন্সির হাতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।' অপরদিকে, এদিন বামনেতা মহম্মত সেলিম বলেছেন, ' এই ধরনের কমিটিটা তৈরি হয়েছিল, সেই তো শান্তিপ্রসাদ, মমতা করে দিয়েছিলেন না কমিটি ! সবাই যদি যুক্ত না হতেন, একা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি-র সম্ভব ছিল এত টাকা জোগাড় করার।'

আরও পড়ুন, মমতার মন্তব্যের প্রতিবাদ, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করলেন বিজেপি বিধায়করা !

সিবিআইয়ের আদালতে, বৃহস্পতিবার আইনজীবীদের সওয়াল জবাবের পরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।কতজনকে জনকে টাকা বিনিময়ে নিয়োগ পত্র দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করেন বিচারক। সিবিআই-র আইনজীবী বলেন, অনেককেই। এরপরেই বিচারক বলেন, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ঠিক কতজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ? সিবিআই-র অফিসার রিপোর্ট দিয়ে জানান, সেখানে বিস্তারিত উল্লেখ আছে। যদিও ২ মিডলম্যানের জামিনের আর্জির বিরোধীতা করে সিবিআই-র আইনজীবী বলেন,জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন প্রসন্ন রায়, প্রদীপ সিংহরা। কারন ওই দুজনই অযোগ্য চাকরি প্রার্থীদের ব্যক্তিগতভাবে চেনেন।সিবিআই-র আইনজীবীর তরফে দাবি করা হয়, স্কুল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শান্তিপ্রসাদ সিনহার। আর্থিক লেনদেন হত নগদে। বিনিময়ে দেওয়া হত নিয়োগপত্র বলে জানান সিবিআই-র তদন্তকারী অফিসার। সেই টাকা যেত মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহ-র মাধ্যমে।৫ অক্টোবর পর্যন্ত শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

সেরা শিরোনাম

Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget