এক্সপ্লোর

Mamata Banerjee: বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি ! কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার ?

Mamata on PVT Hospital Bill Controversy: বিল বাডা়তে মরে গিয়েও হাসপাতালের আইসিসিইউ-তে ঠাঁই দেহের ! এসএসকেএমের প্রতিষ্ঠা দিবসে কাদের কথা তুললেন মমতা ?

কলকাতা: মরে গিয়েও হাসপাতালের আইসিসিইউ-তে ঠাঁই মৃতদেহের ! (Dead body) না এমন কোনও ঘটনা গত কয়েক ঘণ্টায় প্রকাশ্যে আসেনি। তবে গতকয়েক বছরে এমনই ঘটনা তোলপাড় করেছে গোটা কলকাতাকে। বিল বাড়ানোর অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের অন্যায় ব্যবহার, পাশাপাশি আরও একাধিক অভিযোগ নিয়ে ২০১৯ থেকে ২২ সালের গ্রাফে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালের। আর এদিন এসএসকেএমের (SSKM) ৬৭তম প্রতিষ্ঠা দিবসে এসে সেই গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি

এদিন বেসরকারি হাসপাতালের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেকে ভাবেন শুধু টাকা, হ্যাঁ অনেক হাসপাতাল আছে, অনেক টাকা দেয়। তাঁদের শাড়িটাও পর্যন্ত ডাক্তারদের কিনতে হয় ! এটাও আমি শুনেছি। এমনকি তাঁদের কমিশন দিতে হয় !  জোর করে পেসমেকার বসাতে হয়। আসিসিইউ-তে প্রয়োজন না থাকলেও বিল তুলতে ডেডবডি রেখে দেয়। এরকমও অনেক আছে, আবার অনেক ভালো হাসপাতালও আছে। যা ডিটারমিনেশন নিয়েও কাজ করে। যারা হাসপাতালে কাজ করেন তাঁদের থেকে বড় সমাজসেবক আর নেই। অনেক টাকার প্রয়োজন সবসময় পড়ে না।'

ভুরি ভুরি অভিযোগ উঠেছিল কোভিড পরিস্থিতিতে

বিশেষ করে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল কোভিড পরিস্থিতিতে। রাজ্যে পার্কসার্কাস থেকে মধ্য ও উত্তর কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে মৃতদেহ আইসিইউ-তে রেখে বিল বাড়ানোর অভিযোগে নাম জড়িয়েছিল।তবে এদিন সরকারি হাসপাতালের ঢালাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।  'ওরা হেল্প করে', বলে এদিন এমআর বাঙ্গুর থেকে শম্ভুনাথ পণ্ডিতের নাম নেন তিনি। প্রসঙ্গত, এসএসকেএমের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে নতুন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পাশাপাশি এসএসকেএমে জুনিয়র চিকিৎসকদের (Doctor) প্রশংসাও করেন তিনি।  

আরও পড়ুন, 'বালি থাকলেই পার্টি চলবে', তৃণমূলকর্মীর মন্তব্যে অস্বস্তিতে বিধায়ক !

অপরদিকে, রাজ্যে দোরগড়ায় পঞ্চায়েত ভোট। এদিকে জেলায় জেলায় ক্ষোভের মুখে পড়ছেন 'দিদির দূত'রা। সাংসদ থেকে বিধায়ক, দলের ব্লক সভাপতি থেকে রাজ্যস্তরের নেতা সকলেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন। কখনও বিক্ষোভের কারণে গ্রামেই ঢুকতে পারেননি দিদির দূত। কখনও অভিযোগের সামনে কার্যত চুপ করে থাকতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গেই  মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভায় বলেন, 'সমস্যা থাকলে নিশ্চয় বলবেন, সমাধান হবে। কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না।' এই বিষয়ে বিজেপিকেও (BJP) নিশানা করেছেন তিনি। মমতা বলেন, 'বিজেপির নেতানেত্রীরাও তাঁদের আত্মীয়দের নাম আবাসের তালিকায় তুলেছিলেন। আমাদের কাছে সব তথ্য আছে।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget