এক্সপ্লোর

Kolkata News: 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্যের জন্য এগিয়ে আসে প্রতারক..' !

Kolkata Mukundapur ATM Fraud Case: ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 'জিরো' বোতাম, 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা...', তারপর যা হল মুকুন্দপুরে

কলকাতা: ফের শহরে ATM জালিয়াতি, এবার মুকুন্দপুরে। নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতি। প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৫১ হাজার টাকা।

ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 'জিরো' বোতাম। 'টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্য়ের অছিলায় এগিয়ে আসে প্রতারক। বৃদ্ধাকে ফাস্ট ক্যাশ অপশনে ক্লিক করতে বলা হয়। সাহায্য়ের অছিলায় বৃদ্ধার ডেবিট কার্ডও বদলে দেয় প্রতারক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ দায়ের, মুখ্যমন্ত্রীকেও চিঠি প্রতারিত বৃদ্ধার।

সম্প্রতি খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।  রাত সাড়ে ৮ টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গিয়েছিলেন তাঁরা।                                         

গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ, আর এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গিয়েছিল। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।            

কিছুদিন আগেই হুগলির চাঁপদানিতে এটিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠেছিল।ইট দিয়ে থেঁতলে ভাঙা হয়েছিল মেশিন।চাঁপদানি জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে ATM কিয়স্ক। গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছিল। ইট দিয়ে মেশিন ভাঙা হয়েছিল।যদিও টাকা যেখানে থাকে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা।

এটিএম এর পাশেই থাকেন পশুপতি মাহাত বলেন, 'রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল।কুকুর ডাকছিল।স্থানীয় একজন দেখে এটিএম -র ভিতর কেউ আছে।আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।' চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল,এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়,আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন।ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিল।তার সঙ্গে ব্যাঙ্কের কোনও সমস্যা হয়েছিল, নাকি এটিএম এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা ? তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন, টিকিট কাউন্টারের কাচ ভাঙচুর, 'ছিঁড়ে দেওয়া হল রেল পুলিশের জামা..' ! তাণ্ডব ব্যান্ডেল স্টেশনে !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget