এক্সপ্লোর

Patuli Blast: তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, খাস কলকাতায় আতঙ্ক

Kolkata News: তীব্র শব্দে কেঁপে ওঠে পাটুলি এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে মাঠে রক্তাক্ত কিশোরকে দেখতে পান।

ব্রতদীপ ভট্টাচার্য ও হিন্দোল দে, কলকাতা: খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিস্ফোরণ! পাটুলি থানা (Patuli Police Station) থেকে ঢিল ছোড়া দূরত্বে আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম বল এক কিশোর। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে বিকেলে পাশের ব্লকে উদ্ধার হয় একটি তাজা বোমা।

খাস কলকাতায় তীব্র আতঙ্ক। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ! গুরুতর জখম হল এক কিশোর। বিকেলে, পাশের ব্লকে উদ্ধার হল তাজা বোমা। শুক্রবার ঘড়িতে তখন সকাল সাড়ে ১১টা। তীব্র শব্দে কেঁপে ওঠে পাটুলি এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে মাঠে রক্তাক্ত কিশোরকে দেখতে পান। জখম কিশোরের বন্ধুর দাবি, খেলতে খেলতে বল হারিয়ে গিয়েছিল জঙ্গলের মধ্যে। খুঁজতে গিয়ে সাদা কাগজে মোড়া বলের মতো একটি জিনিস কুড়িয়ে পায় সে। নাড়াচাড়া করতে করতেই ফেটে যায় সেটি। জখম কিশোরের বন্ধু বলে, "যার সঙ্গে খেলছিলাম, সে একটা সাদা রঙের কাগজে মোড়া বলের মতো কিছু একটা পেল। আমার যেহেতু বল, আমি ওইখানে খুঁজছিলাম। বলের মতো কিছু একটা পেয়ে এখানে এল। তারপর হুট করে এটা ফেটে উঠল। তারপর আমি, ভয় পেয়ে আমরা পালাচ্ছিলাম।''

বিস্ফোরণে ছড়াল আতঙ্ক: ঘটনার খবর পেয়ে ছুটে আসে পাটুলি থানার পুলিশ। ঘিরে দেওয়া হয় ঘটনাস্থল। আনা হয় পুলিশ কুকুর। কিন্তু থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, "হাত দিতেই বিস্ফোরণ ঘটেছে। এত জোরে বিস্ফোরণ ঘটেছে যে মনে হয়েছে এলাকায় ভূমিকম্প হয়েছে। থানা এখান থেকে ১০০ মিটারও না।''                           

এরই মধ্যে ঘটনাস্থলের কাছেই পাটুলি বি ব্লকে পার্কের পাশে উদ্ধার হয় তাজা বোমা। পুলিশ জানিয়েছে, দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না দেখা হচ্ছে। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar News: 'আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধুই আঁধার' মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget