এক্সপ্লোর

PMAY Scam: 'আগে নারদকাণ্ডের টাকা ফেরত দিন', আবাস বিতর্কে শুভেন্দুকে পাল্টা জয়প্রকাশের

Jay Prakash Attacks Suvendu: 'টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। নাহলে চামড়া উঠে যাবে', আবাস যোজনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু, কী বললেন জয়প্রকাশ ?

কলকাতা: 'টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। নাহলে চামড়া উঠে যাবে', আবাস যোজনা নিয়ে এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগে নারদকাণ্ডের টাকা ফেরত দিন। বিরোধী নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। 

কী বলেছিলেন শুভেন্দু, কেন অভিযোগ ?

গতকাল এগরার সভায়  শুভেন্দু অধিকারী বলেন, 'চামড়া উঠে যাবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে, অনেক টাকা নিয়েছে ফেরত দিতে হবে।' মূলত গতকয়েকদিনে জেলায় জেলায় কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের সার্ভেতে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেই চলেছে। আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। যাতে নাম জড়াচ্ছে একের পর এক তৃণমূল নেতার। পাকা বাড়ি থেকেও কাঁচা বাড়ির তালিকায় নাম, এমন অভিযোগ ভুরিভুরি। ব্রাত্য রয়ে গিয়েছেন মাটির বাড়ির মালিকেরা বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই জোরালো হয়ে উঠেছে যে, আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন তৃণমূল (TMC) পরিচালিত গ্রাম পঞ্চায়েতেরই প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন তৃণমূল সদস্য! কান্নায় ভেঙে পড়েন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের ঘটনায় ইতিমধ্যেই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। আর একের পর এক আবাস দুর্নীতির ইস্যুতে এবার তোপ দাগলেন শুভেন্দু। অন্যদিকে গলায় গামছা দিয়ে টাকা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।

আরও পড়ুন, ফের বাড়ল সংক্রমণ, বড়দিনের পর রাজ্যে কতগুলি পজিটিভ কেস ?

 শিরোনামে আবাস দুর্নীতি !

রাজ্যে দোরগড়ায় পঞ্চায়েত ভোট। এদিকে একের পর এক দুর্নীতিতে নাম জড়ানোয় কার্যত জেরবার রাজ্যের শাসকদল। গরুপাচার মামলা থেকে নিয়োগ দুর্নীতি মামলা, নারদা মামলা-সহ একাধিক মামলায় ইতিমধ্য়েই শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রী জেলে। সক্রিয় ভূমিকা নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এর আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের ইস্যুতে রাজ্যকে দোষারপ করেছে বিজেপির শীর্ষ নের্তৃত্ব। নাম বদলে নিজেদের বলে চালিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এবার একের পর এক জেলায় জেলায় আবাস দুর্নীতির অভিযোগে আকণ্ঠ নাম জড়িয়েছে নেতাদের। আর তারপরেই বাকি দুর্নীতিদের পিছনে ফেলে শিরোনামে আবাস দুর্নীতি !

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: ববজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget