এক্সপ্লোর

Rajarhat Teacher Heckled: আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ রাজারহাটে, প্রাণভয়ে শৌচাগারে লুকোলেন আক্রান্ত

Kolkata News: রেহাই নেই তৃণমূলের শিক্ষক-নেত্রীরও। আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ রাজারহাটে। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলে শৌচাগারে লুকোতে হয়েছে তাঁকে।

Rajarhat Teacher Heckled: কাকদ্বীপে স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করেছেন তৃণমূল নেতা। চাপের মুখে গ্রেফতার হয়েও ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জামিন পেয়ে গিয়েছেন অভিযুক্ত। এই ঘটনায় রাজ্য-রাজনীতি যখন তোলপাড় তখন ফের শিক্ষক নিগ্রহের অভিযোগ এল সামনে। এবার রাজারহাটে। আলো নিভিয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘর বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে সেখানে। শিক্ষিকার দাবি, প্রাণভয়ে স্কুলের শৌচাগারে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকতে বাধ্য হয়েছেন তিনি। জানা গিয়েছে, এই শিক্ষিকা শাসক দলের শিক্ষা সেলের পদাধিকারী। 

আক্রান্ত শিক্ষিকা বলছেন, 'বেশ কিছু মানুষজন স্কুলের ভিতরে প্রবেশ করেন। আমার কক্ষ থেকে বের হই। সেই সময় ওনাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা ছুটে আসেন এবং হঠাৎ করে আমাকে মারধর করতে শুরু করেন। আমি যেই মুহূর্তে বেরোই, সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন। জামাকাপড় ধরে টানতে শুরু করেন। আমার উপরে এলোপাথাড়ি চড়, থাপ্পড়, ঘুষি চলতে থাকে। হাত-পা ধরে টানাটানি করতে থাকেন। চুল ধরে টানা হয়। সেই সঙ্গে প্রহার চলতে থাকে। আমার কক্ষের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আমি আরেকবার শৌচাগারে যাওয়ার চেষ্টা করি। সেই সময় ঘর থেকে বেরোতেই স্কুলের সামনের মাঠ থেকে কয়েকজন আমার দিকে ধেয়ে আসেন। কয়েকজন করিডরে ঢুকেও পড়েন। আমার দিকে চড়াও হয়ে তেড়ে আসেন। আমি দ্রুত শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করে দিই। বাইরে থেকে ক্রমাগত শৌচাগারের দরজায় আঘাত করতে থাকেন কয়েকজন। প্রায় দরজা ভেঙে ফেলার পরিস্থিতি। লাইফ রিস্ক মনে করে, অনেকক্ষণ শৌচাগার থেকে বেরোইনি। ওখানেই আটকে ছিলাম বেশ কিছুক্ষণ।' 

রেহাই নেই তৃণমূলের শিক্ষক-নেত্রীরও। আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলে শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাঁকে। রাজারহাট থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী। আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলে শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাঁকে।  তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বারাসাত সাংগঠিক জেলার সহ সভাপতি এই আক্রান্ত শিক্ষিকা। এই ঘটনা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। রাজারহাট থানায় মেল করে অভিযোগও জানিয়েছেন তিনি। যদিও প্রধান শিক্ষিকার অভিযোগ অস্বীকার করে অভিভাবকদের দাবি,  স্কুলে দীর্ঘদিন বাংলার শিক্ষক নেই। প্রধান শিক্ষিকাকে এনিয়ে বার বার বলা হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি। 

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget