এক্সপ্লোর

Samik on Mamata: 'হিসেব দাও, টাকা নাও', কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ খুলতেই মমতাকে পাল্টা শমীকের

Samik Attacks Mamata: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতেই এদিন মমতাকে কী পরামর্শ দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ?

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতেই এদিন মমতাকে (Mamata Banerjee) পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন,  'আজকে কেন্দ্র বলছে হিসেব দাও, টাকা নাও।' উল্লেখ্য, এদিন ১০০ দিনের কাজের কথা তুলে মমতা বলেন, গরীব মানুষগুলি কাজ করেও টাকা ডিউ আছে !  এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে ! যে ট্যাক্সটা তুলে নিয়ে যায়,  আমাদের যে ভাগের টাকা, সেটা আমাদের দেয়, এটা দয়া করে না।'  

প্রসঙ্গত,  কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এর আগে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যের। কখনও নামকরণ বিতর্ক বা নিজের নামে চালিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। আবার কখনও টাকার দুর্নীতি নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছে তারা। আর এই সব কিছুর মাঝে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অভিযোগের আগুনে ঘি হয়েছে আবাস দুর্নীতি ! আর সেই প্রেক্ষাপটে এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতেই শমীকের তোপের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আজ মুর্শিদাবাদে ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বেলা সাড়ে ১২টা নাগাদ সাগরদিঘিতে প্রশাসনিক সভায় উঠলেন মঞ্চে। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা যেমন বললেন, তেমন তাঁর ভাষণের আগাগোড়া জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ। উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও  ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি বারবার মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলেছেন। সোমবারও তার অন্যথা হল না। শুরুতেই প্রসঙ্গ টানলেন ১০০ দিনের কাজের টাকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' কাজ করিয়ে ১০০ দিনের কাজের ( 100 days work ) টাকা দিচ্ছে না কেন্দ্র । বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র হচ্ছে । ' তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে। কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর হুঙ্কার, 'এটা বিজেপির নিজস্ব জমিদারি মনে করলে ভুল হবে ...  আজ ক্ষমতায় আছে বলে হিরো না থাকলেই বিগ জিরো'। 

আরও পড়ুন, বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি ! কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার ?

গেরুয়া ও বাম শিবিরকে যুগপৎ আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'এখন রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে'। যেখানেই বিরোধী দল ক্ষমতায় সেখানেই ভাতে মারার চক্রান্ত'। তিনি বলেন, কেউ যদি বাংলাকে  ভাতে মারার কথা ভাবেন তাহলে 'জানেন তো আমি কীরকম চিজ, চিজ মানে মাখন নয় !' মুখ্যমন্ত্রীর হুঙ্কার, বাংলার মানুষ ফসল ফলায়, তাদের ভাতে মারা সম্ভব নয়। ' বদলা আমি নেব না, বদল আমি করব ', ফের একবার পরিবর্তনের স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুর্শিদাবাদ জেলার ১০০ শতাংশ মানুষ কোনও না কোনও পরিষেবা পেয়েছেন।  কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না ।' 

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget