এক্সপ্লোর

Santanu on Suvendu: নিয়োগ দুর্নীতির আঁচ বিধানসভায়, 'চাকরি' নিয়ে শুভেন্দুকে কী প্রশ্ন শান্তনুর ?

Santanu Sen on Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলার ইস্যুতে উত্তাল বিধানসভা। শুভেন্দুকে কী প্রশ্ন তৃণমূল নেতার ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার ইস্যুতে উত্তাল বিধানসভা। এদিন শান্তনু সেন (Santanu Sen) বলেন, মহামান্য আদালতের কাছে প্রস্তাব রাখা হয়েছে যে, আপনারাই বলুন, যাদের চাকরি করার যোগ্যতা নেই, তাঁদেরকে বাদ দিয়ে, মেরিট লিস্ট থেকে চাকরিতে নেব।  মহামান্য আদালত (Court) এবিষয়ে কোনও নির্দেশ দেয়নি।  শুভেন্দুবাবু (Suvendu Adhikari) কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন, যদি তাঁদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, বিকাশ ভট্টাচার্যের মতো আদালতে, আইনজীবীদের দাঁড়িয়ে আবার তাঁদের হয়ে আইনি লড়াই করবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, 'আসলে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে পেরে উঠছেন না।  তাই সবসময় শান্ত পরিবেশকে, অশান্ত করা, রাজনৈতিক ফায়দা তোলা', বলেই গেরুয়াশিবিরকে এদিন নিশানা করেন তিনি।  

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির আঁচ বিধানসভায়। রাজ্য মন্ত্রিসভায় কীভাবে অতিরিক্ত পদ সৃষ্টির অনুমোদন পেল? সেই প্রশ্ন তুলে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু, তা খারিজ হয়ে যাওয়ায় বিক্ষোভে সোচ্চার হন বিজেপি বিধায়করা। এদিকে, আজই বিধানসভার উল্লেখ পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করবেন বলে নাম দিয়েছিলেন ৪ বিজেপি বিধায়ক। তাঁরা হলেন, হিরন্ময় চট্টোপাধ্যায়, গোপাল সাহা, নিখিলরঞ্জন দে এবং পার্থসারথি চট্টোপাধ্যায়। কিন্তু, স্পিকার জানিয়েছেন, আজকের উল্লেখ পর্বে তাঁদের নাম ডাকা হলেও, একজনও উত্তর দেননি। এই ঘটনায় বিধানসভার অধ্যক্ষের চেয়ারের অমর্যাদা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, গোপাল সাহা, নিখিলরঞ্জন দে এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম আগামী দু’দিন বিধানসভার উল্লেখ পর্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার। এরপর গোটা ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, শুভেন্দু অধিকারী বলেন, আগামী বাজেট অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনা যায় কিনা, সেই বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন, 'দিদি ভেবেছিলেন, পার্থকে বলি দিয়ে, ভাইপোকে বাঁচিয়ে দেবেন', বললেন সুকান্ত

শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের। যার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। খারিজের প্রতিবাদ করে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এদিন নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গোটা মন্ত্রিসভাকে (Cabinet) জেলে পাঠানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী । এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'চোরেদের ক্যাবিনেট। অর্পিতার ক্যাবিনেট। অপা সিন্ডিকেটের ক্যাবিনেট। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাঁরা অযোগ্যদের চাকরির সুপারিশ করেছেন তাঁদের জেল চাই। ক্যাবিনেটের দায়বদ্ধতা হচ্ছে বিধানসভা। অধ্যক্ষ বললেন বিচারের অধীনে, আমরা করতে পারব না।' তিনি আরও বলেন, 'এটা একটা বড় দুর্নীতি। একটা ক্যাবিনেট মেধাকে বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করছে। গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত। ক্যাবিনেট দায়বদ্ধ বিধানসভায়। সেই বিধানসভায় বলার সুযোগ দিচ্ছে না। এই অযোগ্যদের নিয়োগের  সুপারিশ কারা করল? আমরা পুরো ক্যাবিনেটের জেল চাই।'

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget