এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy: 'একটু চোখের জল ফেলুন, মোদিজী', গুজরাতে সেতু বিপর্যয়ের পর ট্যুইট সুখেন্দুশেখরের

Sukhendu Sekhar Attacks Modi on Gujarat bridge: গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মোদিকে টুইটে তোপ দাগলেন সুখেন্দুশেখর রায়। কী বললেন তৃণমূল সাংসদ ?

কলকাতা: গুজরাতে (Gujarat) সেতু বিপর্যয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi) টুইটে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। উল্লেখ্য, ২০১৬-তে কলকাতায় পোস্তা উড়ালপুল বিপর্যয়ের পর কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতে সেতু বিপর্যয়ের পর ট্যুইটে সেই প্রসঙ্গ টেনে সুখেন্দুশেখর রায় ( Sukhendu Sekhar Roy) লিখেছেন, সংস্কারের পর গুজরাতে সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। 'একটু চোখের জল ফেলুন, মোদিজী।' 

গুজরাতে নদীতে ব্রিজ ভেঙে ভয়াবহ বিপর্যয়। গুজরাতের মোরবিতে ভেঙে পড়ে কেবল ব্রিজ (Cable Bridge)। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ে ব্রিজ। রবিবার রাতের এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর মর্মান্তিক দৃশ্য নজরে আসে।  কেউ প্রাণ বাঁচাতে ব্রিজের কেবল ধরে ঝুলছেন, ব্রিজের কেবল ধরে বাঁচার চেষ্টায় কেউ ঝুলছেন ব্রিজের ভাঙা অংশ ধরে। সাঁতরে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন অনেকে।  চারিদিকে আর্তনাদ! ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ-বিপর্যয় যখন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে তখন গেরুয়া শিবিরেই নেমে এল শোকের ছায়া। মারা গেলেন গুজরাতের বিজেপি নেতার বাড়ির বেশ কয়েকজন। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বিজেপি সাংসদ মোহন কুন্ডারিয়ার পরিবারের সদস্যরাও মারা গেছেন। সাংসদ মোহন কুন্ডারিয়ার বোনের পরিবারের ১২ সদস্যের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন, 'অভিনয় জগতের বড় ক্ষতি', সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

১৮৭৯ সালে, মাচ্ছু নদীর ওপর ৭৬৫ ফুট দীর্ঘ সেতুটি তৈরি হয়। ঝুলন্ত এই সেতুটি পর্যটকদের কাছে ছিল অন্যতম আকর্ষণের কেন্দ্র। সংস্কারের জন্য চলতি বছরে প্রায় ৭ মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর দিন চারেক আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বহন ক্ষমতার থেকে বেশি পর্যটক একসঙ্গে সেতুর ওপর উঠে পড়ায় এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাড়তে থাকে মৃতের সংখ্যা। নিখোঁজদের সন্ধানে মাচ্ছু নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাতের বিধানসভার আগে মোরবিতে ব্রিজ বিপর্যয়ে মৃত্যুমিছিল। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। বিরোধীদের প্রশ্ন, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কীভাবে খুলে দেওয়া হল এই সেতু? উঠেছে সিবিআই তদন্তের দাবি। তৃণমূলের কটাক্ষ, বাংলা থেকে বিজেপি নেতাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হোক! পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget