এক্সপ্লোর

Suvendu Adhikari: 'দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ', বললেন শুভেন্দু অধিকারী

Suvendu on Mamata: নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতি, কাটমানি-সহ স্বজনপোষণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে। মমতাকে তীব্র আক্রমণ, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু। নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতি, কাটমানি-সহ স্বজনপোষণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে,সোমবার নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের পর  এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নাটক !..দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ।'

'দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ'

শুভেন্দু বলেন, দিদিকে বলো চালু করিয়ে বিধানসভায় ভোট নিয়েছে। যারা আবেদন করেছিল, তাঁরা কেউ ঘরও পায়নি। বাধ্যক্যভাতাও পায়নি। অর্থাৎ এগুলি পঞ্চায়েত নির্বাচনে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।' তাই এই কথা জনসমক্ষে বলছেন বলে দাবি তাঁর।

'বিরোধী থাকাকালীন ধ্বংসাসাত্মক রাজনীতি করেছেন মমতাই'

এরপরেই শুভেন্দু রাজ্যের বিরুদ্ধে আবাস দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভের কথা উল্লেখ করেন। শুভেন্দু আরও বলেন, আমরা বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক কিছু করিনি। উনি কিছু করেননি ?! বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক রাজনীতি করেছেন মমতাই।

'সিএএ আর নুপুর শর্মা নিয়ে গোটা বাংলা জ্বালিয়েছেন'

শুভেন্দুর আরও দাবি,  সিএএ আর নুপুর শর্মা নিয়ে গোটা বাংলা জ্বালিয়েছেন। সিএএ নিয়ে হাজারদুয়ারির ট্রেন পুড়িয়েছে কে ? সিএএ নিয়ে নবান্নের পাশে ৩৭টি বাস জ্বলেছে, উনি বসে বসে দেখেছেন। উনি এই কাজই করেন। 

নিয়োগ থেকে আবাস, দুর্নীতিতে জেরবার শাসকদল

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতি, কাটমানি-সহ স্বজনপোষণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে, সম্প্রতি নিষ্ক্রিয়তা-সহ বিভিন্ন ইস্যুতে একাধিক পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

দুর্নীতি ও বিপুল বেনামি সম্পত্তি থাকার অভিযোগে, অপসারিত হয়েছেন তমলুকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি। যাঁকে পরে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অভিষেকের মুখে শোনা গেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা। সোমবার, তৃণমূলের কর্মী-সভায় একই সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলাতেও।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে বাগদার রঞ্জন ও কাঁথির তাপস

'নিজেকে সংশোধন করো'

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে। যাতে পোকা না জন্মায়। আর যদি, পোকা জন্মে থাকলে তাকে সতর্ক করতে হবে, সময় দিতে হবে, দিয়ে বলতে হবে, তুমি হয় নিজেকে সংশোধন করো, আর তা না হলে আমাদের অন্যকিছু ভাবতে হবে। আমিও কিন্তু দলের ঊর্ধ্বে নই, আমিও কিন্তু মানুষের ঊর্ধ্বে নই।'

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget