এক্সপ্লোর

Kolkata Accident: মোটরবাইকে ধাক্কা যাত্রীবাহী বাসের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত ১ ! গুরুতর আহত ২, মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়

Kolkata Topsia Accident : মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়

কলকাতা: তপসিয়ায় দুর্ঘটনা, মোটরবাইকে ধাক্কা অ্যাপ নির্ভর শাটল বাসের। মোটরবাইকে ছিলেন ৩ জন, ১ জনের ঘটনাস্থলে মৃত্যু। শাটল বাসের ধাক্কায় গুরুতর ২ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। 

আরও পড়ুন, আজ থেকেই 'জনতার দরবার' শুরু করলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে কী আর্জি সাধারণ মানুষের ?

ভারী গাড়ি তো বটেই, দুই চাকার গাড়ির জন্যও বারবার সতর্কবার্তা জারি করেছে পুলিশ। বেপরোয়া গতিতে না চালানোর পরামর্শ তো বারবার দেওয়া হয় বটেই, সেই সঙ্গেই মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোয় নিষেধাজ্ঞার কথা বারবার মনে করানো হয় পুলিশের তরফে। তবে এদিনের এই দুর্ঘটনা প্রকৃতই কে দোষী ছিল, কিংবা ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, প্রাণ হারাতে হল একজনকে তা এখনও প্রকাশ্যে আসেনি। বিশেষ করে রাজ্যে সরকার বদলের পর ট্রাফিক রুল নিয়ে আরও কড়া এখন প্রশাসন।

হেলমেট ছাড়া বাইক চালালেই দিতে হবে হলেই জরিমানা। এই নিয়ে এবার কড়া রাজ্য সরকার। কলকাতা থেকে জেলা, দিকে দিকে নজরদারি চালাচ্ছে পুলিশ। ৩ দিনে প্রায় ৩ হাজার মামলাও রুজু হয়েছে কলকাতা পুলিশের এলাকায়। সূত্রের খবর, নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, হেলমেট ছাড়া মোটর বাইক চালানো বরদাস্ত করবেন না। এমভি অ্যাক্ট অনুযায়ী যা আইন আছে সেটা মানতে হবে। কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে যদি হেলমেটে ছাড় থাকে আইনে, তাহলে তারা তা পাবেন। বাকি কেউ নয়। আর খোদ মুখ্যমন্ত্রীর থেকে এই ছাড়পত্র পাওয়ার পরই কলকাতা থেকে জেলা অ্যাকশনে নামল পুলিশ। খিদিরপুর থেকে পার্ক সার্কাস...অন্য়দিন হেলমেট ছাড়া রেহাই মিললেও, এবার আর তা হল না, একের পর এক হেলমেট ছাড়া বাইক আরোহীকে ধরে পুলিশ।

সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনা একাধিক জনের মৃত্যু হয়েছিল সিঙ্গুরে। গয়ায় পিণ্ডদান সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একই পরিবারের ৪ জনের। ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সিঙ্গুরের রতনপুরে,  ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে। দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও ৫ জন। মৃত ৪ জন হয়েছিলেন পরিতোষ কীর্তনীয়া, তাঁর স্ত্রী কাজল কীর্তনীয়া এবং তাঁদের দুই মেয়ে ফুলী মুখোপাধ্যায় ও মিঠু বাগ। এদের সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায়। গয়া থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মেরেছিল তাঁদের গাড়ি। দুর্ঘটনার পর তা দুমড়ে মুচড়ে যায়। চালক সহ গাড়িতে থাকা ১০ জন গুরুতর জখম হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget