এক্সপ্লোর

Dharmendra Pradhan: রাজ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

Dharmendra Pradhan in Bengal: রাজ্যে এসেছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান। জানুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পরের সফর সূচি।

কলকাতা: রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Minister Dharmendra Pradhan in Bengal)। তিনি আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) পুজো দিতে যান। সূত্রের খবর, এরপর আলমবাজারে শ্যাম মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সল্টলেকে সাংগঠনিক বৈঠক করবেন ধর্মেন্দ্র প্রধান। এরপর বেলা ১২টায় নেতাজি ভবনে যাবেন তিনি। সেখান থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে।

শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 

'শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবুও রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। বড়বড় নেতা মন্ত্রী জেলে। কত দিনে ন্যায় পাবেন চাকরি প্রার্থীরা ? গত অগাস্টেই মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলে চিঠি পাঠিয়েছি, আজ পর্যন্ত উত্তর আসেনি', এদিন শহরে এসেই তোপ দাগেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, গত জুলাই মাসেও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেবার কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে সফর করেন তিনি।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হাত ধরেই বিশেষ বাইক র‍্যালির উদ্বোধনও হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওই র‍্যালির আয়োজন করা হয়। ফুলবাগান কাদাপাড়া এলাকায় 'বিকাশতীর্থ' নামে ওই র‍্যালিরই উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

 আইনের পথেই চলা উচিত : ধর্মেন্দ্র প্রধান

ঘটনাচক্রে, এসএসসি দুর্নীতি মামলায় সেসময় সদ্য গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।   প্রাক্তন স্কুলশিক্ষা মন্ত্রীর গ্রেফতারি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি , ঠিক তখনই রাজ্য-সফরে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সম্প্রতি এই ইস্যুতে ধর্মেন্দ্র বলেছিলেন, 'ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষক নিয়োগে কোনও আপস হওয়া উচিত নয়। কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সমস্যা অনুভূত হয়েছে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তিও পেয়েছেন। এখানকার হাইকোর্ট যদি এ বিষয়ে কোনও মন্তব্য করে থাকে তা হলে আইনের নিজের পথেই চলা উচিত।' 

আরও পড়ুন, মমতার মন্তব্যের প্রতিবাদ, ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করলেন বিজেপি বিধায়করা !

রাজ্যে আসতে পারেন শাহও, আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সফর ঘিরে জোর চাপানউতোর 

অপরদিকে, নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ (BJP Leader Amit Shah)। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, আসতে পারেন অমিত শাহ। করোনার জন্য ২ বছর পর এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। আর সেই বৈঠকেই মূলত যোগ দিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে বাংলায় পঞ্চপাণ্ডব পাঠিয়ে প্রায় সপ্তাহে সপ্তাহে অমিত শাহ এসে বৈঠক করে গিয়েছেন। এসেছেন ভোট পরবর্তী হিংসার মামলার ইস্যুতেও। রাজ্যে এসে ভোট পরবর্তী মামলায় কাকুড়গাছির অভিজিৎ সরকার-সহ আরও একাধিক বিজেপি নেতা-কর্মী খুনের পরিসংখ্যান দিয়েছিলেন শাহ। মাঝে বাংলা সফরে এসে, কাশীপুরে বিজেপি কর্মী খুনের পর সফল সূচি বদলে সেবার মৃতের পরিবারকে সময় দিয়েছিলেন অমিত শাহ। তবে এরপর ফের পরিস্থিতি জটিল হয় বাবুল-সহ একাধিক বিজেপি বিধায়কদের তৃণমূল যোগে। রাজ্য বিজেপির একের পর এক বিধায়ক বিয়োগের পরেও তিনি এ শহরে আসেন। তবে এই মুহূর্তে ফোকাস ঘুরেছে অন্যদিকে। কিন্তু রাজ্যের এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে যেভাবে শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হচ্ছে, সেই পরিস্থিতির মাঝে -কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সফর ঘিরে বেশ ভালই চাপানউতোর রাজনৈতিক মহলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ
Kalyan-Abhishek Controversy: 'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
Bengali Live News Update: সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget