এক্সপ্লোর

Kolkata News: কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর অচৈতন্য দেহ, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

Kolkata Police: নিউ মার্কেট থানার পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম নিসারউদ্দিন খান (৫২)। তিনি ওড়িশার জাজপুরের বাসিন্দা। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর (Odisha Businessman) মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের দাবি, হোটেলের (Kolkata Hotel) ঘর থেকে মিলেছে প্রচুর ওষুধ। আত্মহত্যা? খুন নাকি অসুস্থতা থেকেই মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ। 

কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর মৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা

শহরের হোটেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার ওড়িশার ব্যবসায়ী! পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ব্যবসায়ীর মৃত্যু কি স্বাভাবিক? নেপথ্যে অন্য কোনও কারণ? ঘনীভূত রহস্য।

নিউ মার্কেট থানার পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম নিসারউদ্দিন খান (৫২)। তিনি ওড়িশার জাজপুরের বাসিন্দা।  লেনিন সরণির হোটেল রিগালের ১১৭ নম্বর রুমে ছিলেন তিনি।   

পুলিশ সূত্রে খবর, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতায় এলে এই হোটেলেই উঠতেন নিসারউদ্দিন খান। গত সোমবারও তিনি এই হোটেলেই ওঠেন।

আরও পড়ুন: Narendrapur Blast:'দুষ্কৃতীদের স্বর্গরাজ্য', নরেন্দ্রপুরকাণ্ডে সরব শমীক, মুখ খুললেন ফিরহাদও

হোটেল কর্তৃপক্ষের দাবি, সব ঠিকঠাকই চলছিল। পুলিশকে তারা জানিয়েছে,বৃহস্পতিবার সকালেও ব্যবসায়ীকে স্বাভাবিক অবস্থায় দেখেন হোটেলের কর্মীরা। কিন্তু, দুপুর থেকে তাঁর আর সাড়াশব্দ পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে হোটেল কর্মীরা ভেন্টিলেটরে উঁকি মেরে দেখেন, বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই ব্যবসায়ী। হোটেলের ম্যানেজার বলেন, "২৪ তারিখ এসেছিলেন। সকালের পর সাড়াশব্দ পাচ্ছিলাম না। পুলিশে খবর দিই। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।"

হোটেল থেকে ফোনে খবর পেয়ে পুলিশ পৌঁছয়। দরজা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 

প্রায়শই কলকাতায় এসে ওই হোটেলেই উঠতেন মৃত ব্যবসায়ী

কিন্তু, কীভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হল? আত্মহত্যা না খুন?  নাকি অসুস্থতা থেকেই মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের ঘরে হার্ট ও ডায়াবিটিসের ওষুধ পেয়েছে পুলিশ। সেগুলি কি ওই ব্যবসায়ী ব্যবহার করতেন? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ। 

অন্য দিকে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশমীর দিন ১৬ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মারিশদার ঘটনা। বাধা দিলে নাবালিকার বাবাকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মারিশদার কইতোড় অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ কিছু করবে না বলে হুমকিও দেন অভিযুক্ত শাসক-নেতা। একাদশীর দিন অভিযোগ দায়ের হলেও, গতকাল অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ।এদিকে, ঘটনার পর থেকই সপরিবারে এলাকাছাড়া যুব তৃণমূল নেতা। তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget