এক্সপ্লোর

Organ Transplant : ফের শহরে মরণোত্তর দেহদানের নজির, এক রোগীর শরীরে একইসঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপন

SSKM Hospital : এসএসকেএম হাসপাতালে, অমিত কুমারের শরীরে প্রতিস্থাপন করা হয় জগদীশ মণ্ডলের লিভার ও দুটি কিডনি। দুটি কর্নিয়া এবং ত্বকও অন্য় রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

অরিত্রিক ভট্টাচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ফের একবার মরণোত্তর অঙ্গদান (Organ Transplant) ও এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রপচার। এক রোগীর শরীরে একইসঙ্গে লিভার (Liver) ও কিডনি প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়া বসিরহাটের বাসিন্দার অঙ্গ প্রতিস্থাপন করা হল কালীকাপুরের বাসিন্দা রোগীর শরীরে।  

বিরল অস্ত্রপচার করে ফের নজির গড়ল এসএসকেএম (SSKM) মেডিক্য়াল কলেজ হাসপাতাল। ব্রেন ডেথ (Brain Death) হওয়া এক ব্য়ক্তির লিভার ও দুটি কিডনি (Kidney) একইসঙ্গে প্রতিস্থাপন হল এক রোগীর শরীরে। কালিকাপুরের বাসিন্দা, ৩৪ বছরের অমিত কুমার। দীর্ঘদিন ধরে কিডনির সমস্য়ায় ভুগছেন। ২০০৮ সাল থেকে ডায়ালিসিস চলছে। এরই মধ্যে হেপাটাইটিস-সি দেখা দেয়। খারাপ হয়ে যায় লিভার।

একইসঙ্গে অমিতের লিভার ও দুটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। সেই মতো শুরু হয় অঙ্গ খোঁজার প্রস্তুতি। অন্যদিকে বসিরহাটের বাসিন্দা পেশায় ব্য়বসায়ী জগদীশ মণ্ডল। ২১ অগাস্ট কালীঘাটে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে  (Tramua Care Centre)ভর্তি করা হয় তাঁকে। সেখানেই বুধবার ব্রেনডেথ হয় জগদীশের।

হাসপাতালের তরফে অঙ্গদানের প্রস্তাব দেওয়া হলে, রাজি হয় পরিবার। জগদীশের হৃদযন্ত্র (Heart) এক রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য় বাইপাসের ধারে, একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। মৃতের দাদা জানিয়েছেন, অ্য়াক্সিডেন্টে ভাইয়ের মৃত্য়ু হয়। তখন হাসপাতাল থেকে বলা হয় অঙ্গ প্রত্য়ঙ্গগুলো সব ঠিক আছে। সেগুলো দান করার প্রস্তাব দেওয়া হয়। আমরা তাতে রাজি হই।

এদিকে এসএসকেএম হাসপাতালে, অমিত কুমারের শরীরে প্রতিস্থাপন করা হয় জগদীশ মণ্ডলের লিভার ও দুটি কিডনি। দুটি কর্নিয়া এবং ত্বকও অন্য় রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

কয়েক মাস আগেই নিজের মৃত্যু দিয়ে নয় নয় করে ছয় জনকে নতুন জীবন দিয়ে গিয়েছিলেন সোনাখালির তরুণ নীলশেখর মণ্ডল (২৩)। মরণোত্তর অঙ্গদান করে শরীরে একাধিক অঙ্গ প্রতিস্থাপনের জন্য দিয়ে যান তিনি। সর্বাধিক অঙ্গদানের নজিরও তৈরি হয়েছিল। যকৃৎ, বৃক্ক, হৃদযন্ত্র, ফুসফুস, চোখ, ত্বক এমনকি ক্ষুদ্রান্তও দান করে গিয়েছিলেন নীল। অন্য় রোগীর শরীরে সেগুলি প্রতিস্থাপন হয়।      

আরও পড়ুন- উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget