এক্সপ্লোর

Kolkata: পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি', সোনারপুরে জমি মালিকের থেকে টাকা চাওয়ার অভিযোগ

Kolkata Extortion News: একই ছবি ধরা পড়েছে সোনারপুরেও। সোনারপুরে তোলাবাজদের 'দাপট'! জমির মালিকের থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল এখানে।

কলকাতা: পানিহাটিতে (Panihati) কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, দাবি ইমারতি ব্যবসায়ীর। তাঁর অভিযোগ, ''সেই স্ল্যাবের ওপর ইমারতি দ্রব্যের জিনিস রাখতাম। না জানিয়ে কাউন্সিলরের লোকজন ভেঙে দিয়েছে।'' অন্যায়ভাবে স্ল্যাব ভেঙে দিয়েছে কাউন্সিলরের লোকেরা, এমনই অভিযোগ জানিয়ে পুরপ্রধানকে লিখিত অভিযোগ জানিয়েছেন সেই ব্য়বসায়ী। এদিকে, ড্রেনের সমস্যা হচ্ছিল সেই কারণেই ভাঙা হয়েছে, পাল্টা দাবি কাউন্সিলরের। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন, ''তিন-চার মাস আগে একটা মাস পিটিশন করেছিল, এলাকার বাসিন্দারা, ব্যবসায়ীরা ও ক্লাব। ওনার দোকানের ওই স্ল্য়াপের জন্য নিকাশি ব্যবস্থা আটকে রয়েছে। যা ক্ষতি হয়েছে। তা পৌরসভার তরফে ফের তৈরি করে দেওয়া হবে। ওই ব্যবসায়ীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত রোষ নেই। আশা করি কোনও সমস্যা হবে না।" পানিহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকায়।

একই ছবি ধরা পড়েছে সোনারপুরেও। সোনারপুরে তোলাবাজদের 'দাপট'! জমির মালিকের থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল এখানে। তোলা না দেওয়ায় মারধর, মালিক শাহজাহান গাজিকে জমিতে কাজ করতে 'বাধা' দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের। নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানানোর পরেও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা বুক ফুলিয়ে এলাকায় ঘুরছে, অভিযোগ জমি মালিকের। গত জুলাই মাসে সোনারপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে একটি জমি কিনি, দাবি অভিযোগকারীর। তারপরই জমির মালিকের থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। 

জমির মালিক শাহজাহান গাজির স্ত্রী বলছেন, ''পুলিশ আমাদের নিয়ে গিয়েও আমাদের ঘরে ঢুকিয়ে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। পুলিশও বলছে যে কেসটা তুলে নিতে হবে। আমি অন্য়ায় করিনি, কেন কেসটা তুলব? আমাকে ও আমার পরিবারকে মারার হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে ঢুকলেই মারধর করবে বলে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ আমাদের কথা শুনছে না, ওঁরা যা বলছে সেটাই শুনছে। যখন তখন দলবল নিয়ে হামলা করতে আসছে।''

পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও অভিযোগকারীর তরফে জানানো হচ্ছে যে যারা হুমকি দিচ্ছে তাঁরা সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget