এক্সপ্লোর

Park Street Shootout: ২০ থেকে ২৫ রাউন্ড এলোপাথাড়ি গুলি, কমপক্ষে একজনের মৃত্যু, ভরসন্ধেয় রণক্ষেত্র পার্ক স্ট্রিট

Kolkata News: কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও ভিতরে রয়েছেন বলে খবর।

কলকাতা: একটি-দু’টি নয়, ভর সন্ধেয় পার্ক স্ট্রিটে সিআইএসএফ-এর ব্যারাকে ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে। একে-৪৭ আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয় হয় বলে খবর। হামলাকারী সিআইএসএফ-এর কনস্টেবল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ আচমকা গুলি চালাতে শুরু করেন তিনি। সেই সময় কাজ সেরে ব্যারাকে প্রায় ১০০ জন সিআইএসএফ জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। 

কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও ভিতরে রয়েছেন বলে খবর। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁকে নিরস্ত্র কারর চেষ্টা চলছে। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে ভিতরে ঢুকছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ সশস্ত্র বাহিনী। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে আর্জি জানানো হচ্ছে। এলাকায় চূড়ান্ত তৎপরতা। 

সিআইএসএফ সূত্রে খবর, দু’ভাবে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। প্রথমে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হবে। তার পর তিনি ঠিক কোথায় রয়েছে, তা বোঝার চেষ্টা করা হবে। সেই মতো সন্তর্পণে এগোবে সশস্ত্র বাহিনী। বেশ কিছু ক্ষণ ধরে অপারেশন চলবে বলে মনে করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আনা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো। যাতে ভিতর পর্যন্ত দেখা যায়। 

আরও পড়ুন: Park Street Shootout: ভর সন্ধেয় পার্কস্ট্রিটে শ্যুটআউট! সতীর্থকে লক্ষ্য করে গুলি CISF জওয়ানের

সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। সূত্রের খবর, সিআইএসএফ-এর এক জওয়ান অন্য এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালান। আহতদের মধ্যে একজন  হেড কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার বলে জানা গিয়েছে। দু’জনেই ‌গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। যিনি গুলি চালিয়েছেন, তিনিও কনস্টেবল পদমর্যাদার বলে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। 

সেরা শিরোনাম

আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget