এক্সপ্লোর

Haridevpur Home: হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে শারীরিক নির্যাতন, গ্রেফতার বেড়ে ৩

Kolkata News: নির্যাতনের অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয় প্রাক্তন রাঁধুনিকে। যদিও পুলিশকে এ বিষযে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

কলকাতা: হরিদেবপুরের হোমে (Haridevpur Home) ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের (Physical Abuse) অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বেড়ে ৩। হোমের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও এবার গ্রেফতার করা হল হোমের প্রাক্তন রাঁধুনিকেও। উল্লেখ্য, গত মে মাসে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয় প্রাক্তন রাঁধুনিকে। এদিকে এই ঘটনার বিষয়ে যদিও পুলিশকে কোনও কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হরিদেবপুরের এই হোমে ২ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছিল। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে অভিযোগ আসে। নাবালিকাদের নিয়ে হরিদেবপুর থানার দ্বারস্থ হয়েছিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। হোমের তিনজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই এবার তিনজনকে গ্রেফতার করা হল। আরও কেউ এর সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, যাদবপুরে (Jadavpur) ছাত্রমৃত্যুকাণ্ডে (Student Death) অবশেষে পকসো আইনে (POCSO ACT) মামলা পুলিশের। ছাত্রমৃত্যুর প্রায় ১ মাসের মাথায় পকসো আইনে মামলা রুজু। তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। র‍্যাগিং কাণ্ডে (Ragging Case) ধৃত ১২ জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা পুলিশের। বিবস্ত্র করে যৌন কটাক্ষ করা হয়েছিল নদিয়ার ছাত্রকে, পুলিশ সূত্রে খবর। যাদবপুর থানার হাত থেকে তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ছাত্রমৃত্যুর ঘটনার তদন্ত করবে লালবাজারের হোমিসাইড শাখা যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডের তদন্তে সিট গঠন করা হচ্ছে। 

উল্লেখ্য, ছাত্রমৃত্যুর ২৫ দিন পরে ক্যাম্পাসে এসেছিলেন ইউজিসির প্রতিনিধিদল। প্রায় সাড়ে ৭ ঘণ্টা ক্যাম্পাসে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা। ৪ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন, অধ্যাপক শশীকলা আঞ্জারি, অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব, অধ্যাপক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ও বিপিন কৌশল। অরবিন্দ ভবনের দোতলায় সহ উপাচার্যের ঘরে একাধিক আধিকারিককে একে একে তলব করেন ইউজিসির প্রতিনিধিরা। ডাকা হয় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, এবং মৃত ছাত্র যে বিভাগের পড়ুয়া ছিলেন তার প্রধান ও অধ্যাপকদের।

এরপর UGC-র প্রতিনিধিরা জানতে চান,

  • ইউজিসির গাইডলাইন বিশ্ববিদ্যালয়ের তরফে কতখানি মানা হয়েছে?

  • মৃত্যুর আগে ওই পড়ুয়ার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল কি না?

  • ওরিয়েন্টেশনের দিন কী হয়েছিল?

  • অ্যান্টি র‍্যাগিং কমিটি কী কাজ করেছে?

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget