এক্সপ্লোর

Kolkata: শীতের দুপুরে পিঠেপুলির সম্ভার, উপচে পড়ল ভিড়

Pithepuli Festival: রাজডাঙার উৎসবে পিঠের সম্ভার, উদ্যোক্তা ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পৌষ মানেই পিঠেপুলি। কিন্তু বাড়িতে সেই ঝক্কি পোহানোর সময় কোথায়? ভারসা তাই বিভিন্ন ধরনের মেলা। বৃহস্পতিবার রাজডাঙার উৎসবে রকমারি পিঠে চেখে দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো। শীতের রাতে লেপমুড়ি দিয়ে বসে নলেনগুড়ে ডুবিয়ে গরম গরম পিঠের স্বাদ এবং মজা দুটোই আলাদা। ভোজনরসিক বাঙালি শীত পড়লেই দিন গুণতে শুরু করে পিঠেপুলি খাওয়ার। কিন্তু কাজের ব্যস্ততায় বাড়িতে সেই ঝক্কি পোহানোর সময় কোথায়? তাই রাজডাঙা ক্লাব সমন্বয়ের উদ্যোগে উৎসবের আয়োজন।

মেলার উদ্যোক্তা, ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান হলেও, এখানে তিনি রাজডাঙা ক্লাব সমন্বয়ের সভাপতি। নারকেল বা ক্ষীরের পাটিসাপটা, চকোলেট বা ফ্রুট পাটিসাপটা, দুধপুলি, গোকুল পিঠে তো আছেই। বৃহস্পতিবার, রাজডাঙা উৎসবে সুইসরোল পিঠে, রাঙাআলুর রসমতি অথবা পুরপাতুরি খাওয়ার চাহিদাও কম ছিল না। এদিন উপস্থিত ছিলেন কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান।        

এসেছিলেন তারকারাও:
করোনাকালে ২ বছর বন্ধ থাকার পর, এবার ফের হল আয়োজন। মেলায় এসেছিলেন, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কররা। শুধু পিঠে খাওয়াই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মকর সংক্রান্তির আগে বিনা পরিশ্রমে মা-ঠাকুমার হাতে তৈরি সেই পিঠেপুলির স্বাদ নস্টালজিক করে তুলেছে রাজডাঙাবাসীকে। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। 

কদিন আগে কুণালও:
সারাদিনই তাঁকে কমবেশি রাজ্যের নানা বিতর্কিত বিষয়ে উত্তর দিতে হয়। কখনও মাস্ট্রার স্ট্রোক দিয়ে কথপোকথনে বল বার করে দেন বাইশ গজের বাইরে। কখনও বা আবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খোঁচা দিয়ে পুরোনো ভিডিও বের করে বলেন 'বার্নল নিয়ে বসুন ভাই।' আবার 'ডোন্ট টাচ' বিতর্কিত মুহূর্ত নিয়ে 'নানা ছুঁয়ো না ছুঁয়ো না' বলে বেশ রসিকতা নিয়েই গান গাইতে শোনা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তবে সম্প্রতি এসব থেকে অনেক দূরে একবারে অন্য মেজাজে পিঠে পুলি আর ফুটবল খেলার ছবি শেয়ার করলেন তিনি সোশ্যালে। তবে জায়গাটা বেশি দূরে নয়, শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর !রামনগরের বাধিয়ায় পিঠেপুলি উৎসবে যোগ দেন তিনি।

আরও পড়ুন: ক্ষোভের মুখে 'দিদির দূত', কোথাও দলের মধ্যেই ক্ষোভের ছবি

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget