এক্সপ্লোর

রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ, কীভাবে হবে 'দ্রোহের কার্নিভাল'?

রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা।

সৌমিত্র রায়, কলকাতা : আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল। রানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। এই প্রেক্ষাপটে সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা। এই নিয়ে রাজ্য সরকার ও চিকিৎ সকদের সংগঠনের সংঘাতের সমাপ্তি তো দূর, তা আরও জোরাল হল । মঙ্গলবার রেড রোডে হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

কোথায় জারি করা ১৬৩ ধারা?

রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।  

সোমবার জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরালো হয় রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটপর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। 

দ্রোহের কার্নিভালের কর্মসূচি নিয়ে সংঘাত

রবিবার চিকিৎসকদের সংগঠনকে ই-মেল করে রাজ্য় সরকারের কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করেন মুখ্যসচিব মনোজ পন্থ।   মুখ্যসচিবের মেলে  বলা হয়, এই ধরনের (দ্রোহ কার্নিভাল) বিক্ষোভ পুজো কার্নিভালের ওপর বিরূপ প্রভাব ফেলবে, যা শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনই নয়, যাঁরা এই কার্নিভাল দেখতে আসবে তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 

কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁরা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন।   

এই পরিস্থিতিতেই চিকিৎসকদের ঘোষিত কর্মসূচি যে জায়গায় সেই সংলগ্ন সব রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ, যার অর্থ এই সব অঞ্চলে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।  এই পরিস্থিতিতে কীভাবে কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা, কীভাবেই বা হবে মানববন্ধন, আর একাধিক রাস্তা বন্ধ থাকার ফলে শহরে যান চলাচলও কীভাবে প্রভাবিত হবে, সেটাই দেখার। শেষমুহূর্তে কার্নিভাল সংঘাত নতুন কোনও মোড় নেয় কি না, সেদিকেই সবার নজর।                        

আরও পড়ুন:

আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget